editor

প্রকাশিত: 11:57 PM, October 11, 2021

সিলেটের ৪৪ ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন

সিলেটের ৪৪ ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন

সিলেটের ৪৪ ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন

নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের সাত উপজেলায় ৪৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

চূড়ান্ত হওয়া প্রার্থীদের মধ্যে সিলেট জেলার তিন উপজেলায় ১৫ জন, সুনামগঞ্জের দু’টি উপজেলায় ১৯ জন, মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ৫ জন ও হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ৫ জন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দলীয় সূত্র জানা যায়, সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউপিতে ওবায়দুল্লাহ ইসহাক, হাটখোলা ইউপিতে মো. মোশাইদ আলী, মোগলগাওয়ে মো. হিরন মিয়া, কান্দিগাঁওয়ে মো. নিজাম উদ্দিন আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেয়েছেন।

সিলেটের বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে জুনেদ মিয়া, পুর্বপৈলনপুরে মো. শিহাব উদ্দিন, বোয়াজুড় ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আনহার মিয়া, দেওয়ান বাজার ইউপিতে ছহুল আব্দুল মুমিন, পশ্চিম গৌরীপুর হাজি মো. আমিরুল ইসলাম মধু ও পূর্ব গোরীপুর ইউপিতে হিমশু রঞ্জন দাসকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ইসলাম পুর ইউনিয়নে মো মুল্লুক হোসেন, তেলীখাল ইউনিয়নে নুর মিয়া, ইছাকলস ইউপিতে এখলাছুর রহমান, উত্তর রনিখাই ইউপিতে মো. ফয়জুর রহমান ও দক্ষিণ রনিখাই ইউপিতে মো. ইকবাল হোসেন ইমাদকে দলীয় প্রতীক নৌকার প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

সুনামগঞ্জ: জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে মো. আবদুল হেকিম, ছাতকে রঞ্জন কুমার দাস, কালারুকায় মো. অদুদ আলম, কুরমা উত্তরে বিল্লাল আহমদ, চরমহল্লায় মো. কদর মিয়া, কুরমা দক্ষিণে আবদুল মছব্বির, জাউয়াবাজারে নুরুল ইসলাম, দোলারবাজারে মো. সায়েস্তা মিয়া, গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁয়ে সুন্দর আলী ও ছৈলাআফজালাবাদে গয়াস আহমদ, দেয়ারাবাজার উপজেলার মান্নারগাঁওয়ে অসিত কুমার দাস, পান্ডাগাঁওয়ে আবদুল ওয়াহিদ, দোহালিয়ায় আনোয়ার মিয়া আনু, লক্ষীপুরে মো. আবদুল কাদির, বোগলাবাজারে মোহাম্মদ মিলন খান, সুরমায় এমএ হালিম বীরপ্রতিক, বাংলাবাজারে মো. মানিক মিয়া, নরসিংপুরে নুর উদ্দিন আহমদ ও সদর (দোয়ারাবাজার) ইউনিয়নে মো. আবদুল হামিদ।

মৌলভীবাজার: জেলার জুড়ী উপজেলার জাফরনগরে মোহাম্মদ জাহেদ আনোয়ার চৌধুরী, পশ্চিম জুড়ীতে শ্রীকান্ত দাশ, পূর্ব জুড়ীতে আবদুল কাদির, গোয়ালবাড়ীতে শাহাব উদ্দিন আহমদ ও সাগরনাল ইউনিয়নে মো. আবদুন নূর।

হবিগঞ্জ: জেলার আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদে মো. মোবারুল হোসেন, বদলপুরে সুষেনজিৎ চৌধুরী, জলসুখায় মো. শাহজাহান মিয়া, কাকাইলছেওতে মো. মিসবাহ উদ্দিন ভুঁইয়া ও শিবপাশা ইউনিয়নে মো. তফছির মিয়া নৌকার মনোনয়ন পেয়েছেন।

দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের এই ৪৪টি ইউনিয়ন পরিষদে আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২৯ সেপ্টেম্বর সিলেটসহ সারাদেশে ৮৪৮টি ইউনিয়ন পরিষদে ভোটের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ ১১ নভেম্বর।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে