editor
প্রকাশিত: 12:04 AM, October 12, 2021

নগরে ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
সিলেট ছাদ থেকে পড়ে আব্দুল আউয়াল (৬২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) সকালে নগরের ৫ নম্বর ওয়ার্ডের বড়বাজার এলাকার ৬ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আউয়াল নগরের আলহামরা মার্কেটের আলিফ কালেকশন নামের একটি খেলনা দোকানের মালিক।
সিলেট সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, আব্দুল আউয়ালে একটি এমপিওভূক্ত স্কুলে শিক্ষকতা পেশায় ছিলেন দীর্ঘদিন। পরে চলে যান দক্ষিণ আমেরিকায়। সেখান থেকে দেশে ফিরে নগরের আল হামরা মার্কেটে দোকান দেন। তাতে দেনা হয়ে যায় অনেক।
তিনি বলেন, রোববার রাতে বাসায় ছোট ছেলেসহ ছিলেন আব্দুল আউয়াল। রাত ২টা পর্যন্ত জেগে থেকে ছোট ছেলে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে বাসার মরদেহ দেখতে পায় সে। আব্দুল আউয়াল মানসিকভাবে অনেকটা বিকারগ্রস্ত ছিলেন।
সিলেট এয়ারপোর্ট থানার আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে