editor
প্রকাশিত: 11:32 AM, October 4, 2020
বৃহত্তর সিলেটের ১২৮ বছরের সোনালী ইতিহাস ও ঐতিহ্যের ধারক এমসি বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রাবাসে সরকার দলীয় ছাত্রদের ধারা গৃহবধুকে গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্থির দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উলামা মাশায়েখ পরিষদ সিলেট। গত শুক্রবার বাদ জুমআ নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে সুরমা মার্কেট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিলে উলামা মাশায়েখ পরিষদ সিলেটের নেতৃবৃন্দ ছাড়াও নগরীর বিভিন্ন মসজিদ থেকে বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহন করেন।
বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা ড. এ.এইচ.এম সোলায়মানের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আলেমে দ্বীন মুফতি মাওলানা আলী হায়দার, মাওলানা আলা উদ্দীন, মাওলানা মুশাহিদ আহমদ, মাওলানা ওলিউর রহমান সিরাজী, মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকী, মাওলানা মখছুছুল করীম চৌধুরী, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আসাদুর রহমান, মাওলানা শওকত আলী, মাওলানা মাসুদ আহমদ অনন্তপুরী, মাওলানা আব্দুল বাসিত, মাওলানা হোসাইন আহমদ ও মাওলানা কামাল উদ্দিন প্রমূখ।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, দেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) সহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পূণ্যভুমি সিলেটের মাটিতে এমসি কলেজের মতো শতবর্ষের পুরনো ঐতিহ্যবাহী ছাত্রাবাসে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে পালাক্রমে গণধর্ষণ আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। সারা দেশের মধ্যে সিলেটের রয়েছে গৌরবোজ্জল ইতিহাস ও ঐতিহ্য। সরকার দলের কতিপয় ধর্ষক পূণ্যভুমি সিলেটের ইতিহাস ঐতিহ্যকে কলুষিত করেছে। এমন ন্যাক্কারজনক ঘটনায় গোটা সিলেটবাসী বিস্মিত ও লজ্জিত। ঘটনার সাথে জড়িত সকল আসামীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে এসব ঘটনার মদদদাতাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এমন বর্বর জঘন্য ঘটনা ঘটানোর সাহস না পায়।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন