editor
প্রকাশিত: 11:57 AM, October 12, 2021

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে একটি প্লেন দুর্ঘটনার কবলে পড়ে। এতে অন্তত দুই জন নিহত এবং আরও দুই জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাটি ঘটে সানতানা উচ্চ বিদ্যালয় এলাকায়। খবর পেয়ে ফায়ারসার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। তবে পরে টুইটারে জানানো হয়, স্কুলের সব শিক্ষার্থী নিরাপদে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যে আবাসিক এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয়েছে, সেখানে অন্তত ৫০ হাজার মানুষ বসবাস করেন। অবসরপ্রাপ্ত এক দম্পতিকে উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাকবলিত এলাকা থেকে। আরও ১০টির মতো বাড়ি ধ্বংস হয়েছে। পুড়ে গেছে বেশ কয়েকটি গাড়ি।
এদিকে, ইউনাইটেড পারসেল সার্ভিস অব আমেরিকা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তাদের একজন কর্মী নিহত হয়েছে এ দুর্ঘটনায়। আহত অন্য দুই জনের অবস্থা কেমন তা এখনো জানা যায়নি।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, প্লেনটি দুই ইঞ্জিন বিশিষ্ট সেসনা-৩৪০ মডেলের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত প্লেনটি অ্যারিজোনা থেকে সান ডিয়েগো যাচ্ছিল। তবে কি কারণে এ দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় তারা।
ডিএসএস / ১২ অক্টোবর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন