editor
প্রকাশিত: 1:41 PM, October 12, 2021
অনলাই ডেস্ক
রোহিঙ্গাদের নিয়ে জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম সদস্য দেশগুলোর প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বেলগ্রেডে ন্যামের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
মঙ্গলবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
পররাষ্ট্র মন্ত্রী ড. আব্দুল মোমেন বক্তব্যে বলেন, ন্যাম সদস্য দেশগুলোর মধ্যে মূলধন, প্রযুক্তি এবং শ্রমের অবাধ চলাফেরার অনুমতি দিতে হবে। সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং এসডিজির প্রধান প্রধান লক্ষ্য অর্জনে আয়ের আরও ন্যায়সঙ্গত বণ্টনের উদ্যোগ নিতে হবে।
ন্যামের নীতির প্রতি বাংলাদেশের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন ড. আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের শান্তিকেন্দ্রিক পররাষ্ট্রনীতি জোট নিরপেক্ষ আন্দোলনের চেতনার প্রতিধ্বনি।
ন্যামের প্রাসঙ্গিকতার ওপর জোর দিয়ে জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ, সহিংসতা ইত্যাদি চ্যালেঞ্জগুলো তুলে ধরেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিশ্বের অনেক জায়গায় মানুষের মৌলিক অধিকার এখনও অটুট রয়েছে।
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর দীর্ঘ নির্যাতনের কথা তুলে ধরে তিনি তাদের ব্যাপারে জরুরি পদক্ষেপের আহ্বান করেন।
পররাষ্ট্রমন্ত্রী কোভিড-১৯ টিকার বৈশ্বিক বৈষম্য নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি টিকা নিয়ে বৈষম্য হ্রাসে ন্যাম সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১২/অক্টোবর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে