editor

প্রকাশিত: 1:49 PM, October 12, 2021

উগান্ডায় জনপ্রিয় হয়ে উঠছে ইসলামি শরিয়াহ আইন

উগান্ডায় জনপ্রিয় হয়ে উঠছে ইসলামি শরিয়াহ আইন

অনলাইন ডেস্ক
উগান্ডায় প্রচলিত আইন থেকে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে ইসলামি শরিয়াহ আইন।

সাফিনা নামুকোসে (৩০) নামে এক মুসলিম নারীকে তার তিন সন্তানসহ ফেলে রেখে স্বামী আরেকটি বিয়ে করেন। এ ব্যাপারে তিনি থানায় মামলাও করেন। খবর আনাদোলুর।

কিন্তু পুলিশ ঘুস খেয়ে তার স্বামীকে আটক করছিল না। কয়েক মাস ধরে তিনি থানা পুলিশের কাছে ধরনা দিয়ে ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত শরিয়াহ আদালতের দ্বারস্ত হন।

এতে সঙ্গে সঙ্গেই কাজ হয়। স্বামী এসে প্রকাশ্যে ক্ষমা চেয়ে সন্তানসহ প্রথম স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব নেন।

সাফিনার মতো অনেকেই এখন ভরসা করছেন ইসলামি আদালতে। ১৯৯৫ সাল থেকে উগান্ডায় সাংবিধানিক আইন চালু হয়। দেশটির চার কোটি ৬০ লাখ মোট জনসংখ্যার ১৩ শতাংশ মুসলিম।

২০১৯ সালে দেশটিতে শরিয়াহ আইন চালু হয়। প্রতিটি জেলায় গঠন করা হয় ইসলামি আদালত।

এর পর থেকেই প্রচলিত আলাদতের চেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে শরিয়াহ আদালত। গত তিন মাসে কেবল বুগিরি জেলাতেই শরিয়া আদালত ১৪০ মামলা নিষ্পত্তি করেছেন। ওই জেলায় সবচেয়ে বেশি মুসলিমদের বসবাস।

উগান্ডার মুসলিম সুপ্রিম কাউন্সিলের মুখপাত্র আশরাফ মুভাওয়ালা বলেন, দিন দিন এখানে শরিয়াহ বিচারব্যবস্থা জনপ্রিয় হয়ে উঠছে।

বর্তমানে আমাদের শরিয়াহ আদালতের বিচারকরা বেশ ব্যস্ত বিচারকাজ নিয়ে। প্রতিদিনই নতুন নতুন মামলা হচ্ছে শরিয়াহ আদালতে। মানুষের আস্থা এই আদালতের প্রতি দিন দিন যে বেড়ে চলেছে এ থেকেই তা প্রমাণ হয়।

ডিএসএস/১২/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।