editor
প্রকাশিত: 1:56 PM, October 12, 2021
অনলাইন ডেস্ক
শোবিজে আজ যেন জন্মদিনের উৎসব। জনপ্রিয় পাঁচ তারকা অভিনেত্রীর জন্মদিন আজ। তারা হলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, কেয়া, সোহানা সাবা ও দুই লাক্স তারকা মৌসুমী হামিদ ও নাদিয়া আফরিন মিম।
জন্মদিনে পাঁচ তারকাই ভক্ত-অনুরাগী ও কাছের মানুষদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। তাদের শুভেচ্ছা জানাচ্ছেন সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে।
করোনার কারণে চারদিকে বিষাদের রঙ। এমন অসময়ে জন্মদিন নিয়ে কোনো তারকাই জমকালো আয়োজনে যাননি। পরিবারের সদস্য, বন্ধু-স্বজনদের নিয়ে কাটাবেন সবাই দিনটি।
শাওন
অভিনেত্রী, পরিচালক, গায়িকা, নৃত্যশিল্পী, স্থপতি মেহের আফরোজ শাওনের জন্ম ১৯৮১ সালের আজকের এই দিনে। শাওন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী। তার বাবা মোহাম্মাদ আলী ও মাতা তহুরা আলী। তিনি দুই পুত্রের জননী।
শাওন ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন। ক্যারিয়ারে তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত নাটক দর্শক মহলেও ব্যাপক জনপ্রিয়।
পরিচালনাতেও তিনি দেখিয়েছেন মুন্সিয়ানা। নাটক-টেলিছবির পাশাপাশি ‘কৃষ্ণপক্ষ’ সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন।
কেয়া
ঢাকাতেই জন্মগ্রহণ করা চিত্রনায়িকা কেয়া ২০০১ সালে ১৪ বছর বয়সে সিনেমার অভিনয় শুরু করেন। তার প্রথম সিনেমা ‘কঠিন বাস্তব’। এতে তার বিপরীতে ছিলেন আমিন খান ও রিয়াজ। এটি নির্মাণ করেছিলেন মনতাজুর রহমান আকবর।
এরপর নায়ক রাজ রাজ্জাকের নির্দেশনায় কেয়া ‘আয়না কাহিনী’ সিনেমাতেও অভিনয় করে প্রশংসা পান। বর্তমানে অনেকটাই অনিয়মিত তিনি, অভিনয়ে।
সোহানা সাবা
জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। ছোটপর্দার অভিনেত্রী পরিচয়ে যাত্রা করলেও রুপালি পর্দাতে কাজ করে প্রশংসিত হয়েছেন। তার আলোচিত ছবির মধ্যে আছে ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’ ইত্যাদি।
আত্মপ্রকাশ ঘটেছে তার প্রযোজক হিসেবেও। তার প্রযোজনায় একটি ওয়েব সিরিজ নির্মাণ হয়েছে। এখানে অভিনয়ও করছেন সাবা। তিনি এখনো নিয়মিত কাজ করে যাচ্ছেন। সর্বশেষ একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন সাবা।
মৌসুমী হামিদ
২০১০ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন মৌসুমী হামিদ। টিভি এবং চলচ্চিত্র দু’মাধ্যমেই কাজ করছেন তিনি।
নাদিয়া আফরিন মিম
২০১৪ সালে অনুষ্ঠিত লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নাদিয়া আফরিন মিম। এরপর থেকে নিয়মিতই কাজ করে যাচ্ছেন নাটক-বিজ্ঞাপনে।
ডিএসএস/১২/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন