editor

প্রকাশিত: 2:25 PM, October 13, 2021

সিকৃবি’র ২১ গবেষক বিশ্বসেরা গবেষকদের তালিকায়

সিকৃবি’র ২১ গবেষক বিশ্বসেরা গবেষকদের তালিকায়

নিজস্ব প্রতিবেদক
অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২১ জন শিক্ষক। এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে জানা যায়, তালিকায় বিশ্বের ৭ লাখ ৮ হাজার ৪৮০ জন গবেষক ঠাঁই পেয়েছেন। যেখানে বাংলাদেশের রয়েছেন ১ হাজার ৭৯১ জন।

এই তালিকায় ওয়ার্ল্ড র‍্যাংকিং অনুযায়ী শীর্ষে স্থান পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, মাৎস্যচাষ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসাইন, উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল ইসলাম, মহামারী-সংক্রান্ত বিদ্যা ও জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ, মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল।

এছাড়াও সেরাদের তালিকায় রয়েছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. চন্দ্র কান্ত দাশ, মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. বাশির উদ্দিন, জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড, উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান, ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদুন্নবী আকন্দ, সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান, কৃষিতত্ত্ব ও হাওর কৃষি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নূর হোসেন মিঞা, সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের অধ্যাপক ডা. নাসরিন সুলতানা লাকী, জৈব রসায়ন ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের প্রয়াত অধ্যাপক ড. এ এইচ এম মাহফুজুল হক, উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিশ্বজিৎ দেবনাথ, কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মালেক, ফার্মাসিউটিকাল এবং শিল্প জৈবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, মহামারী-সংক্রান্ত বিদ্যা ও জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ড. সুমন পাল, মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. নির্মল চন্দ্র রায়।

গবেষকদের সাফলতাকে সাধুবাদ জানিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার গণমাধ্যমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ৩টি মূল কাজ শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি গবেষণার কাজ ও সম্প্রসারণের কাজ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিতই গবেষণার কাজ করে আসছেন। ইদানিং শিক্ষকরা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর পড়াশুনা করে এসেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণাগারে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। যার ফলে বিশ্ববিদ্যালয় গবেষণা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বিশ্বসেরা গবেষকদের তালিকায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের স্থান করে নিয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে গবেষণার ক্ষেত্রে আরও সুযোগ সৃষ্টি করা হবে যার ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা উন্নত ও আধুনিক গবেষণার কাজ চালিয়ে যেতে পারবেন।’

উল্লেখ্য, র‍্যাংকিংয়ে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিংটি প্রকাশিত হয়েছে।

ডিএসএস/১৩/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে