editor
প্রকাশিত: 4:28 PM, October 13, 2021
ডিএসএস ডেস্ক ::
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের দিঘলী গ্রামে দুস্থদের মাঝে বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) দুপুরে দিঘলী গ্রামের বিশিষ্ট সমাজসেবক অমূল্য দে, অনিল দে, অজিত দে, অজয় দে, অতুল দে এর পরিবারের পক্ষ থেকে এই বস্ত্র সামগ্রী বিতরন করা হয়।
সিলেটের প্রবীণ সাংবাদিক সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থের সভাপতিত্বে ও লামাকাজি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরবিন্দু পালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেন, আজকের এই আয়োজন অত্যান্ত প্রশংসনীয়। এ পরিবারের মহৎ উদ্যোগ দেখে আমি অত্যান্ত গর্বিত। কারণ এ ধরণের সেবামূলক কাজ প্রত্যেক বিক্তবানদের এগিয়ে আসা প্রয়োজন বলে আমি মনে করি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। রাস্তঘাট, ব্রিজ, কালভার্ট, স্বাস্থ্য, শিক্ষা সর্বাধিকেই বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেলে পরিণত হচ্ছে। তাই আমাদের সবার উচিত দেশের উন্নয়নের প্রতি যিনি এতো পরিশ্রম করছেন তার দিকে লক্ষ রেখেই ভবিষ্যতেই আবারও নৌকা প্রতীক বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
বস্ত্র সামগ্রী বিতরণকালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবু সুমন চন্দ্র দাস, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, লামাকাজি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পুলক ভট্টাচার্য্য, পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রকৌশলী অজিত দে, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, বিশ্বনাথ উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সুনীল কান্তি দে, শুধাংশু শেখর দত্ত, জসিম উদ্দিন, আফরুজ বখত খোকন, রনজিত চন্দ ধর, শাহ নূর হোসেন, মো: জহুরুল হোসাইন, এনামুল হক এনাম, ফয়ছল মেম্বার, আব্দুর রব প্রমুখ।
ডিএসএস / ১৩ অক্টোবর ২০২১ / আল-আমিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে