editor
প্রকাশিত: 4:51 PM, October 13, 2021
অনলাইন ডেস্ক
বলিউডে শশধর মুখোপাধ্যায়ের বাড়ির পুজোর নামডাকই আলাদা। যদিও সেই পুজো এখন রানি-কাজল মুখোপাধ্যায়ের পুজো নামে বেশই পরিচিত। মুখোপাধ্যায় পরিবারের এই প্রজন্মের বড় মেয়ে কাজল প্রতি বছরই বাড়ির পুজোয় থাকেন। অঞ্জলি দেন, নিজের হাতে ভোগ পরিবেশন করেন। তার সঙ্গে দেখা যায় রানি, সর্বাণী মুখোপাধ্যায়কেও। থাকেন রানির ভাই রাজা মুখোপাধ্যায়। আমন্ত্রণ পান বলিউডের তাবড় তারকারা।
দু’বছর পরে বাপের বাড়ির সবাইকে দেখে চোখের পানি আটকে রাখতে পারলেন না বলিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী কাজল।
নিজের কাকা দেব মুখোপাধ্যায়ের কাঁধে মাথা রেখে ঝরঝরিয়ে কেঁদে ফেললেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।
কাজলকে আবেগতাড়িত হয়ে পড়তে দেখে পরিবারের বাকিরা ব্যস্ত হয়ে ওঠেন। ততক্ষণে নিজেকে সামলে নিয়েছেন মুম্বইয়ের বিখ্যাত শশধর মুখোপাধ্যায়ের পরিবারের এই প্রজন্মের বড় মেয়ে। ফের তিনি আগের মতোই হাসিখুশি।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, মহামারির কারণে গত বছর পুজোয় অংশ নেননি কাজল। ফলে, কাকা, জেঠু– কারওর সঙ্গেই দেখা হয়নি তাঁর। এ দিকে তাঁর জেঠু কোভিডে ভুগে উঠেছেন। সপ্তমীর সন্ধেয় তাঁকে দেখেই আবেগতাড়িত হয়ে পড়েন ‘সিমরন’। নিজেকে সামলাতে পারেননি। জেঠুও জড়িয়ে ধরেন ভাইঝিকে। পরে কাকার কাঁধে মাথা রেখে কেঁদে ফেলেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে কাকা দেব মুখোপাধ্যায় জড়িয়ে ধরেন তাঁকে। আস্তে আস্তে নিজেকে সামলে নেন কাজল।
খবরে বলা হয়, বাড়ির পুজোয় নিজেকে রানি রঙা শিফনের শাড়িতে সাজিয়েছিলেন কাজল। গলায় চওড়া, ভারী হার। হাতে মানানসই কাচের চুড়ি। চুল তুলে খোঁপা করে বাঁধা। কোনও দিনই চড়া সাজে দেখা যায় না তাঁকে। তাঁর সঙ্গে দেখা গিয়েছে বোন সর্বাণী এবং অভিনেত্রী সুমনা চক্রবর্তীকে। চিত্রগ্রাহকদের অনুরোধে ক্যামেরার সামনে বিশেষ ভঙ্গিতে দাঁডাতেও দেখা যায় তাকে।
ডিএসএস/১৩/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন