editor
প্রকাশিত: 5:08 PM, October 13, 2021
হবিগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মঙ্গলবার (১২অক্টোবর) দিবাগত রাতে মা টেলিকম নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতের হামলায় হুমায়ুন মিয়া (২৬) নামের এক বিকাশ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ সময় ডাকাতদল দোকানের ক্যাশবাক্স ভেঙে নগদ প্রায় ৯ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। হুমায়ুন মিয়া কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র।
জানা যায়, হুমায়ুন মিয়া আজমিরীগঞ্জ বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সর সামনে বিগত কয়েকবছর আগে মা টেলিকম নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন। দোকানে ব্যবসার পাশাপাশি রাত্রিযাপনও করতেন হুমায়ুন। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে দোকানের পেছনে গেলে চার-পাঁচজন ডাকাত হুমায়ুন মিয়ার মাথায় এবং পেটে ছুরিকাঘাত করে। এরপর ডাকাতদল দোকানের ক্যাশবাক্স ভেঙে নগদ ৯ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এ সময় আহত হুমায়ুন মিয়া ফোনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাহারাদার আবু বক্করকে বিষয়টি অবগত করলে আবু বক্করসহ আরও কয়েকজন পাহারাদার হুমায়ুন মিয়ার দোকানে এসে তাকে উদ্ধার করে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর আজ বুধবার (১৩ অক্টোবর) সকালে হুমায়ুনের স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যান।
এ বিষয়ে হুমায়ুনের চাচা আবুল কাশেম বলেন, আমরা খবর পেয়ে এসে হুমায়ুনকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছি। হুমায়ুন আমাদের জানিয়েছে, ক্যাশে একটি ব্যাগে ৯ লাখ ৭০ হাজার টাকা ছিল যা দুর্বৃত্তরা নিয়ে গেছে।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নাইটগার্ড আবু বক্কর বলেন, হুমায়ুন মোবাইলে কল করার পর আমি হেলাল মিয়াসহ আরও কয়েকজন পাহারাদারকে নিয়ে তার দোকানে যাই। তারপর তাকে আহত অবস্থায় দেখতে পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
এ ব্যাপারে জানতে চাইলে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, হুমায়ুন মিয়া একজন বিকাশ ব্যবসায়ী। রাতের আঁধারে এ ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ৯ লক্ষাধিক টাকা দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে দাবি করেছেন ওই ব্যবসায়ীর স্বজনরা। তবে এটি ডাকাতি কি না তা এখনই বলা যাচ্ছে না। হুমায়ুনের বন্ধু-বান্ধবরাও টাকার জন্য এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
ডিএসএস/১৩/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন