editor

প্রকাশিত: 5:26 PM, October 13, 2021

খালেদার প্রাপ্য জামিন কেন দিচ্ছেন না?

খালেদার প্রাপ্য জামিন কেন দিচ্ছেন না?

অনলাইন ডেস্ক
সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার প্রাপ্য জামিন কেন তাকে দিচ্ছেন না? তিনি তো দয়া চাচ্ছেন না আপনাদের কাছে। আপনারা তার যে প্রাপ্য জামিন, সেটা দেন।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনাসভায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরতে গিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, আপনারা জেনেছেন দেশনেত্রী হাসপাতালে। কেন হাসপাতালে? যে তিন বছর তিনি জেলে ছিলেন, তার কোনো চিকিৎসা হয়নি। ইচ্ছা করে তার চিকিৎসা করেনি। চিকিৎসকরাই বারবার বলেছেন—তার যে রোগগুলো আছে, সেগুলোর চিকিৎসা এখানে পূর্ণাঙ্গভাবে সম্ভব নয়। এটা মাল্টি ডিসিপ্লিনারি যেসব হাসপাতাল বা সেন্টার আছে অর্থাৎ সব রোগের একসাথে চিকিৎসা করতে পারে—এই ধরনের মানসম্পন্ন হাসপাতালে তাকে নেওয়া দরকার। চিকিৎসকরা পরিষ্কার করে বলেছেন—বাংলাদেশে এ ধরনের কোনো ব্যবস্থা নেই, বাইরেই তাকে যেতে হবে।

মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়ার প্রাপ্য জামিন কেন তাকে দিচ্ছেন না? তিনি তো দয়া চাচ্ছেন না আপনাদের কাছে। আপনারা তার যে প্রাপ্য জামিন, সেটা দেন। এ ধরনের মামলায় সবাইকে তো জামিন দিয়েছেন। একজনও ভেতরে নেই—আমি জানি। তাহলে তাকে জামিন দিচ্ছেন না কেন?

আদালতে খালেদা জিয়ার ৫ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করার ঘটনায় ‘ধিক্কার’ জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, খালেদা জিয়া কেন জেলে? তার বিরুদ্ধে যে মামলা—দুই কোটি ৩৩ লাখ টাকার মামলা এবং মামলার রায় যদি দেখেন, সেখানে কোথাও বলা নাই যে, তিনি তহবিল তছরুপ করেছেন। তার বিরুদ্ধে অভিযোগটা হয়েছে যে, বিং আ প্রাইম মিনিস্টার তিনি সেটা লক্ষ্য করেননি বা দেখেননি। তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন, এই কথাটা এসেছে। অথচ তারা (সরকার) সমানে বলে যাচ্ছেন যে, এতিমের টাকা খেয়েছেন। আরে পুরো টাকা তো ১০ গুণ হয়েছে এখন। আপনারা তাকে জেলে রেখেছেন এই কারণে যে, আপনারা জানেন দেশনেত্রী খালেদা জিয়া যদি বের হন তাহলে আপনাদের তখতে তাউস থাকবে না।

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, গতকাল খালেদা জিয়াকে হাসপাতালে নিতে হয়েছে। কয়েকদিন ধরে তার অল্প অল্প জ্বর আসছিল, ‘লো ফিভার’ আসছিল। তার চিকিৎসকরা দেখেছেন, যেহেতেু সেই হাসপাতাল থেকে বের হওয়ার পরে তার আর কোনো পরীক্ষা-নিরীক্ষা হয়নি, টেস্ট হয়নি। সুতরাং তাকে হাসপাতালে নিয়ে গিয়ে তার পরীক্ষা-নিরীক্ষা করে ট্রিটমেন্টের ব্যবস্থা তারা নিতে চান।

সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপির প্রয়াত নেতা অ্যাডভোকেট আফসার আহমদ সিদ্দিকীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন এ আলোচনাসভার আয়োজন করে। আফসার আহমদ সিদ্দিকী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি যশোর পৌরসভার চেয়ারম্যান ও যশোর-৫ আসন থেকে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালের ১২ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই রাজনীতিবিদ।

ফাউন্ডেশনের আহ্বায়ক প্রয়াত নেতার সহধর্মিনী জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য জামিল আহমদ সিদ্দীকীর সঞ্চালনায় আলোচনাসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বক্তব্য রাখেন।

ডিএসএস/১৩/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে