editor
প্রকাশিত: 11:19 AM, October 14, 2021

৭৩৫টি ডিম মাথায় নিয়ে গিনেস রেকর্ড গড়লেন যুবক। ছবি সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক ::
হাতে অনেকগুলো ডিম নিয়ে ভারসাম্য রাখা কিন্তু বেশ মুশকিল। একটু নড়চড় করলেই হাত থেকে ডিম মাটিতে পড়ে ফেটে যেতে বাধ্য। তবে এই ডিম নিয়েই খেলা দেখিয়েছেন এক ব্যক্তি। একটি বা দুইটি নয়, একদম ৭৩৫টি ডিম, তা আবার মাথায় পরা টুপির উপর এতগুলো ডিম রেখে ব্যালেন্সের খেলা দেখিয়েছেন তিনি। জিতেও নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। অভিনব কাণ্ড ঘটয়ে গিনেস বুকে নাম তুলেছেন সেই ব্যক্তি।
জানা যায়, ঐ ব্যক্তির নাম গ্রেগরি ডি সিলভা। পশ্চিম আফ্রিকার বেনিনের বাসিন্দা তিনি। গ্রেগরি নিখুঁত ভাবে মাথার উপর টুপির মধ্যে ৭৩৫টি ডিম রেখে ভারসাম্য করেছেন। তার ভাবভঙ্গি দেখে মনে হয়েছে যেন এমন কাণ্ডকারখানা তিনি প্রায়ই ঘটিয়ে থাকেন।
সাবলীল ভাবে ডিমের ভারসাম্যের এই খেলা দেখিয়ে গ্রেগরি বুঝিয়ে দিয়েছেন যে একাজে তিনি কতটা পটু। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ইন্সটাগ্রামে তার একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এরই মধ্যে তা ভাইরাল হয়েছে নেট দুনিয়ার অন্যান্য মাধ্যমেও।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গ্রেগরি তার মাথার উপর বিশাল লম্বাটে একটি থামের মতো টুপি পরেছেন। তার মধ্যেই রয়েছে ৭৩৫টি ডিম। দেখে মনে হচ্ছে যেন কিছু দিয়ে ডিমগুলোকে ঐ টুপিতে লাগানো হয়েছে। তবে একচুল এদিক ওদিক হলেই যে সব ডিম ভেঙে চুরমার হয়ে যাবে, সেটা স্পষ্ট।
তাই এদিক-ওদিক পা ফেলে যেভাবেই হোক ডিমগুলোকে ব্যালেন্স করতে ব্যস্ত ছিলেন তিনি। শেষ পর্যন্ত সফলও হয়েছেন তিনি। ভিডিও এর শেষ পর্যায়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট হাতে নিয়ে দাঁড়াতে দেখা গিয়েছে গ্রেগরিকে। আর সেই মুহূর্তে তার মুখে লেগে ছিল জয়ের আনন্দের হাসি।
ডিএসএস / ১৪ অক্টোবর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন