editor
প্রকাশিত: 4:26 PM, October 14, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের দক্ষিণ সুরমা থেকে ডাকাতি মামলার এক আসামি ও হবিগঞ্জের মাধবপুর থেকে ৮ মামলার পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বুধবার (১৩ অক্টোবর) পৃথক অভিযানে এই ৩ অপরাধীকে গ্রেফতার করে র্যাব।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে সংবাদবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বুধবার রাত সোয়া ৯টার দিকে র্যাব-৯ এর একটি দল সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াই বাজারে অভিযান চালিয়ে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লুৎফর রহমানকে (৪৭) গ্রেফতার করে। লুৎফুর সিলেটের ওসমানীনগর উপজেলার পড়িয়ার খাই গ্রামের মৃত তবারজ আলীর ছেলে। পরে তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়।
অপরদিকে, র্যাব-৯ এর আরেকটি দল বুধবার বিকেলে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর পৌসভার সুশান ফিলিং স্ট্যান্ডের সামনে থেকে মো. ফারুক খান (৪৬) ও মো. মিজান মিয়া (৩৮) নামের দুই পলাতক আসামিকে গ্রেফতার করে। ফারুক খান ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর থানার গাছতলা গ্রামের মো. রাজ খানের ছেলে ও মিজান মিয়া একই থানার হাজীপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। বিভিন্ন অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তারা পলাতক ছিলেন।
ডিএসএস/১৪/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন