editor
প্রকাশিত: 6:21 PM, October 14, 2021
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত মাধবকুন্ড, আর এই মাধবকুন্ডের ঝর্ণার পানি যে খাল বা ছড়া দিয়ে বয়ে গিয়ে লেগেছে হাকালুকি হাওর অঞ্চল পর্যন্ত তার নাম মাধবছড়া নামে পরিচিত।
মাধব ছড়ায় (খালে) প্রতিনিয়ত রাতের আঁধারে বিষ প্রয়োগ করে চলছে মাছ শিকার। এক শ্রেণীর অসাধু জেলে বিষ দিয়ে মাধব ছড়ায় মাছ শিকার করছে। এ কারণে হুমকির মুখে পড়ছে দেশীয় প্রজাতির মাছ। হাত বাড়ালেই মাছ শিকারের ঔষধের সহজ লভ্যতার কারনে এসব কীটনাশক বা বিষরে ক্ষতিকর প্রভাব থেকে রেহাই পাচ্ছে না মাধবছড়ার জীব-বৈচিত্রও।
এদিকে বিষ দিয়ে মাছ শিকারের ফলে শুধু মাধবছড়ার মাছ বা জীব-বৈচিত্র নয়, এই বিষ মিশ্রিত পানিগুলো নিম্নাঅঞ্চল তথা হাকালুকি হাওরের পানির সাথে গিয়ে মিশছে ফলে হুমকীর মুখে পড়ার আশঙ্কা রয়েছে হাকালুকি হাওর তথা নিম্নাঅঞ্চল।
বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শনে গেলে জানা যায়, মাধব ছড়ায় আছে প্রায় শতাধিক প্রজাতির মাছ। কিন্তু বিষ প্রয়োগের ফলে ধ্বংস হয়ে যাচ্ছে সব ধরনের মাছ-সহ জলজ প্রাণী। মাধব ছড়ায় বিষ দিয়ে মাছ শিকারের প্রবণতা শূন্যের কোটায় নিয়ে আসতে কঠোর অভিযানের প্রস্তুতি এবং অতিদ্রুত এসকল বিষ প্রয়োগ-কারিদের বিরুদ্ধে অইনত ব্যবস্থা গ্রহন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে স্থানীয় সচেতন মহল।
ডিএসএস/১৪/অক্টোবর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে