editor

প্রকাশিত: 6:29 PM, October 14, 2021

বড়লেখায় ইউনিয়ন পরিষদগুলো নির্বাচন ২৮ নভেম্বর

বড়লেখায় ইউনিয়ন পরিষদগুলো নির্বাচন ২৮ নভেম্বর

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে মৌলভীবাজারের বড়লেখার ১০টি ইউপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বড়লেখার ১০টি ইউনিয়ন পরিষদগুলো হলো- বর্ণি, দাসের বাজার, নিজ বাহাদুরপুর, উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর, বড়লেখা, তালিমপুর, দক্ষিণ ভাগ উত্তর, দক্ষিণভাগ দক্ষিণ, সুজনগর।

১৪ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর এ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর। ১০টি পৌরসভায় মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় একই রকম রয়েছে। এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “পাবলিক পরীক্ষা-এসএসসি ও এইচএসসির সময়সূচি বিবেচনায় নিয়ে ভোটের তারিখ নির্ধারণ করেছি। সেক্ষেত্রে কোনও ধরনের সমস্যা হবে না বলে মনে করি।

আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠানের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছে। এক্ষেত্রে ২৮ নভেম্বর ভোটে কোনও সমস্যা হবে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, এই ভোটের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কোনও আলোচনা হয়নি। তবে আমরা মনে করি, ২৮ নভেম্বর ভোট অনুষ্ঠানে কোনও সমস্যা হবে না। নির্বাচনের তারিখের প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের পরীক্ষার সময় সমন্বয় করে নেবে। ভোটের সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই কেন্দ্র হিসেবে ব্যবহার হয়। শিক্ষকদেরও অনেকে ভোটের দায়িত্বে থাকেন। এর আগে, প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোট হয়।

দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপির ভোট অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। তৃতীয় ধাপে হাজারেরও বেশি ইউপির ভোট হবে। চলতি বছরের মধ্যেই ইউপি নির্বাচন শেষ করা হবে উল্লেখ করে ইসি সচিব বলেন, দেশের ৩ হাজার ৭ শ’র মত ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপযোগী রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৩৬৪টির ভোট হয়েছে। দ্বিতীয় ধাপে ৮৪৮টির তফসিল হয়েছে। বৃহস্পতিবার তফসিল হলো ১ হাজার ৭টির। এভাবে পর্যায়ক্রমে অন্যগুলোর তফসিল হবে। তবে কতটি ধাপে ভোট শেষ করা হবে সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না।

ডিএসএস/১৪/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে