editor
প্রকাশিত: 10:21 PM, October 14, 2021

দাবী মানার আশ্বাসে সিলেটে পরিবহন কর্মবিরতি প্রত্যাহার
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন আহুত পরিবহন কর্মবিরতি কর্মসূচী প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে আয়োজিত এক সভায় তাদের দাবী মেনে নেয়ার আশ^াসে কর্মবিরতি প্রত্যাহার করেন শ্রমিক নেতারা। এর আগে গেল রোববার এক সভায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পরিবহন কর্মবিরতি স্থগিত ঘোষণা করেছিলেন।
বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক কাজী এম ইমদাদুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক সানাউল হক, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, কার্যকরী সভাপতি রনু মিয়া, সাধারন সম্পাদক আব্দুল মুহিম, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম ও সাধারন সম্পাদক এডভোকেট শামীম আহমদ প্রমূখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ শ্রমিক নেতৃবৃন্দের দাবী দাওয়া শুনেন এবং যৌক্তিক দাবী মেনে নেয়ার আশ^াস প্রদান করেন। পরবর্তীতে সরকারের প্রশাসনের উর্ধ্বতন কর্তপক্ষের সাথে বৈঠকে শ্রমিক নেতৃবৃন্দের দাবী দাওয়ার ব্যাপারে বৃহৎ আলোচনার আশ^াস দেন জেলা প্রশাসক।
উল্লেখ্য-গত শনিবার কদতমলী এলাকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ফয়সল মাহমুদ, ট্রাফিক এডিসি জ্যোতির্ময় সরকার, ট্রাফিক সার্জন নুরুল আফছারকে প্রত্যাহার, মেয়াদোত্তীর্ণ সকল সেতু থেকে টোল আদায় বন্ধ এবং ৩ বছর আগে শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতার শ্রমিকদের মুক্তিসহ ৬ দফা দাবীতে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচীর অনুষ্ঠিত হয়। এই কর্মসূচী থেকে তাদের দাবী মেনে নেয়া না হলে মঙ্গলবার সকাল থেকে সিলেটে সর্বাত্মক পরিবহন কর্মবিরতির ডাক দেন তারা। রোববার বিকেলে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিবের আশ^াসে কর্মবিরতি কর্মসূচী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়। এমপি হাবিবের উদ্যোগে বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাদের যৌক্তিক ও ন্যায্য দাবী-দাওয়া মেনে নেয়ার আশ^াসে পরিবহন কর্মবিরতি কর্মসূচী প্রত্যাহারের ঘোষণা দেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: বি-১৪১৮) এর নেতৃবৃন্দ।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম বলেন, সিলেট-৩ আসনের এমপি হাবিব সাহেবের আশ^াসে আমরা জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠকে বসেছিলাম। সেই বৈঠকে আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবী দাওয়া মেনে নেয়ার আশ^াসে আমরা পরিবহন কর্মবিরতি কর্মসূচী প্রত্যাহার করলাম।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন