editor
প্রকাশিত: 10:25 PM, October 14, 2021

আখালিয়ায় রুকনের বিরুদ্ধে এক নারীকে শ্লীলতাহানী ও হত্যাচেষ্টার অভিযোগ
ডেস্ক রিপোর্ট
সিলেটের আখালিয়া নোয়াপাড়া এলাকায় এক নারীকে শ্লীলতাহানী ও হত্যাচেষ্টার অভিযোগ এনে সিলেট মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রুকন উরফে রুকন মিয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই নারী।
আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এসএমপির জালালাবাদ থানায় এ অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী প্রিয়া বেগম।
অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযোগকারী প্রিয়া বেগম ও তার মেয়ে সালমা বেগম সাংসারিক বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি করেন। এ সুযোগে রুকন মিয়ার স্ত্রী রেশমী বেগম তাদের বসতঘরে এসে ঝগড়াকে আরো বড় করার চেষ্টায় প্রিয়া ও তার মেয়ের সালমাকে নানা ফুসলিয়ে দেওয়ার চেষ্টা করেন। এসময় মা ও মেয়ে তাদের সাংসারিক বিষয় নিয়ে কোন কথা না বলার জন্য রেশমী বেগমকে অনুরোধ করেন। এরপরই রেশমী বেগম অকথ্য গালিগালাজ শুরু করেন। সাথে সাথে রুকন মিয়া এসে লাঠিসোটা নিয়ে এলোপাতাড়ী মারপিঠ শুরু করে ও প্রিয়া বেগমের গলা চেপে শ্বাসরুদ্ধ করে হত্যাচেষ্টা করে ও শ্লীলতাহানী করে। মা ও মেয়ের শোরচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। হামলাকারী রুকন ও তার স্ত্রী প্রায় ৫ হাজার টাকার ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনায় কোন ধরণের মামলা বা আইনের আশ্রয় নিলে তাদেরকে খুন করে ফেলার হুমকি দেয় রুকন। পরে প্রিয়া বেগমকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রিয়া বেগম জানান, অভিযোগ দায়েরের পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভোগছেন। যেকোন সময় রুকন ও তার দলবল তাদের উপর হামলা করে বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে