editor
প্রকাশিত: 12:03 PM, October 15, 2021

সারাদেশে সচল ইন্টারনেট সেবা
অনলাইন ডেস্ক
সারা দেশে আজ ভোর থেকে মোবাইল ফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ পাওয়া যাচ্ছে। দেশের বিভিন্ন জেলার মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীরা এ অভিযোগ জানিয়েছেন। মোবাইল নেটওয়ার্কের সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সূত্র জানিয়েছে, আজ শুক্রবার ভোর পাঁচটা থেকে মুঠোফোনে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ রয়েছে।
তবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে জানিয়েছেন, ‘কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা এড়ানো যায়নি। তবে আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না। সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
মাহমুদুল হাসান নামের সিলেটের এক ব্যাংক কর্মকর্তা জানান, আজ সকাল থেকে তিনি সবগুলো মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা বন্ধ পাচ্ছেন। মোবাইলের ইন্টারনেট বন্ধের কারণ জানতে চেয়ে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
আবদুর রহমান নামের রাজধানীর একজন গ্রাহক জানান, বাসায় ব্রডব্যান্ডের ইন্টারনেট ব্যবস্থা আছে। সকালে কাজে বাইরে এসেছি। সিমের ডাটা চালু করেও ইন্টারনেট সংযোগ পাচ্ছি না। গ্রামীণফোন ও বাংলালিংক উভয় সিমের ডাটা চালু করেও ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, গত বুধবার কুমিল্লার অপ্রীতিকর ঘটনার পর প্রথমে ওই জেলার দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। এরপর আরও পাঁচটি জেলায় ধাপে ধাপে ইন্টারনেট বন্ধ করা হয়। দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ করা জেলাগুলো হলো, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুর।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন