editor
প্রকাশিত: 2:15 PM, October 15, 2021

বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবনতি
অনলাইন ডেস্ক
বৈশ্বিক ক্ষুধা সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১১৬টি দেশের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান ৭৬ নম্বরে। ২০২০ সালে ১০৭টি দেশের মধ্যে যা ছিল ৭৫।
এর অর্থ দেশে ক্ষুধা বেড়েছে। সূচকের স্কোর অনুযায়ী বাংলাদেশে ক্ষুধার মাত্রা গুরুতর পর্যায়ে রয়েছে।
তবে ভারত, পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে আছে বাংলাদেশ।
গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের (জিএইচআই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশের স্কোর ১৯.১। নেপালের স্কোরও একই।
গত বছর বাংলাদেশের স্কোর ছিল ২০ দশমিক ৪।
অন্যদিকে এবার ভারতের অবস্থার অবনতি হয়েছে চোখে পড়ার মতো। বিশ্বের ১১৬টি দেশের মধ্যে এবার ভারতের স্থান ১০১। গতবছর যা ছিল ছিল ৯৪। এবার পাকিস্তানের অবস্থান ৯২তম আর মিয়ানমার আছে ৭১ নম্বরে।
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স মূলত চারটি বিষয়ের মাপকাঠিতে তৈরি করা হয়। এগুলো হলো- অপুষ্টি, পাঁচ বছরের কম বয়সের শিশুদের উচ্চতার তুলনায় ওজন, পাঁচ বছরের কম শিশুদের উচ্চতা ও পাঁচ বছরের কম শিশুদের মৃত্যু হার।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে