editor
প্রকাশিত: 3:32 PM, October 15, 2021
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল এবং তিনটি পূজামণ্ডপে ভাঙচুরের ঘটনা ঘটেছে। কুমিল্লায় কুরআনের অবমাননার কথিত অভিযোগের জেরে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা শহরসহ স্থানীয় চৌধুরীবাজারে বুধবার রাতে আল ইসলাহ ও তালামীয সমর্থিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এরপর রাত ৮টার দিকে চৌধুরীবাজারে পূজামণ্ডপের শারদীয় শুভেচ্ছা সম্বলিত গেইট ভাঙচুর করেন মিছিলে অংশ নেওয়া লোকজন। ওই রাত ১০টার দিকে কর্মধা ইউনিয়নের নলডরী কালী মন্দির, আছকরাবাদ, রাজা নগর চা বাগান মণ্ডপে ভাঙচুরের ঘটনা ঘটে।
নলডরী কালি মন্দিরের সাধারণ সম্পাদক বিধু মালাকার জানান, কুমিল্লার ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে কতিপয় লোকজন ভাঙচুর করেন। এরপর থেকে স্থানীয় সনাতন ধর্মালম্বীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে রাত ১২টার দিকে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া জেলা প্রশাসকের নির্দেশে অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্মধায় এক প্লাটুন বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়।
এ ঘটনায় কর্মধা ইউনিয়নে ১৭টি মণ্ডপের মধ্য প্রশাসনের তৎপরতায় ১৪টি মণ্ডপ বড় ধরণের নাশকতা থেকে রক্ষা পেয়েছে বলে প্রশাসনের দাবি।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ভাঙচুরকৃত মণ্ডপ কর্তৃপক্ষের পক্ষ থেকে কুলাউড়া থানায় তিনটি পৃথক অভিযোগ দেওয়া হয়েছে। মামলা দায়ের হবে। তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে ।’
ডিএসএস / ১৫ অক্টোবর ২০২১ / আল-আমিন
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে