editor
প্রকাশিত: 8:03 PM, October 15, 2021

২৭টি ওয়ার্ডে দোয়া মাহফিল সম্পন্ন : নগর বিএনপির কৃতজ্ঞতা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের অসুস্থ সব নেতাকর্মীর রোগমুক্তি কামনায় দেশব্যাপী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৫ অক্টোবর জুম-আ’র নামাজের পর সিলেট মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়।
সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী জানান, দলীয় চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় সারাদেশের ধারাবাহিকতায় শুক্রবার বাদ জুম-আ সিলেট মহানগর বিএনপির আওতাধীন ২৭টি ওয়ার্ডের জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ১৫ অক্টোবরের দোয়া মাহফিল সফল করার জন্য ওয়ার্ডবাসী, দলের সাহসী নেতাকর্মী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন