editor

প্রকাশিত: 1:24 PM, October 4, 2020

বালাগঞ্জ যুবদল নেতা ইয়াছিন ও আদিলের বাড়িতে পুলিশ তল্লাশী : জেলা বিএনপির আহবায়কের নিন্দা

বালাগঞ্জ যুবদল নেতা ইয়াছিন ও আদিলের বাড়িতে পুলিশ তল্লাশী : জেলা বিএনপির আহবায়কের নিন্দা

8

বালাগঞ্জ প্রতিনিধি:_
বালাগঞ্জ উপজেলার ৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, আমরা জিয়ার সৈনিক ফ্রান্স শাখার প্রচার সম্পাদক ও ফ্রান্স যুবদল নেতা ইয়াছিন আলী ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সমাজসেবা সম্পাদক, বালাগঞ্জ উপজেলা যুবদলের সম্বয়ন কমিটির সাবেক সদস্য আদিল আহমদের বাড়িতে পুলিশ তল্লাশীর নামে পরিবারের সদস্যদের হয়রানীর নিন্দা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার। গত ৩ অক্টোবর শনিবার রাতে এই তল্লাশী চালায় বালাগঞ্জ থানা পুলিশের এসআই স্বপনের নেতৃত্বে একটি টিম।
এধরনের পুলিশী তল্লাশীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির আহবায়ক বলেন, বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় উচ্চ আদালতের জামিন থাকা সত্তেও পুলিশ হয়রানী করছে যা অত্যন্ত ন্যাক্কার জনক।
বিবৃতিতে তিনি আরো বলেন, এই মামালার অনেক আসামী দীর্ঘদিন যাবৎ প্রবাসে বসবাস করছেন। প্রবাসে থাকা সত্তেও তারা এই মামলার আসামী হয়েছেন যা অত্যন্ত দুঃখজনক। আজ সমগ্র বিশ্ব চরম কষ্টের মধ্যে দিয়ে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে জন্য কাজ করছে, তার বাহিরেও বাংলাদেশও নয়। ঠিক সেই মুহুর্তে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে একটি কালো ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে হয়রানী করা হচ্ছে যা খুবই ন্যাক্কার জনক। এই অবৈধ আওয়ামী সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে চায়। এই সরকার সাধারণ মানুষের গণতান্ত্রীক অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে। অবিলম্বে এধরনের মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান তিনি।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

6 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

8 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

7 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

2 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

4 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

6 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

5 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

8 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
6