editor
প্রকাশিত: 9:01 PM, October 15, 2021

৮ নভেম্বর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে আমেরিকা, লাগবে ভ্যাকসিন
অনলাইন ডেস্ক
দুই ডোজ ভ্যাকসিন গ্রহণকারীদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক ঘোষণায় জানানো হয়েছে, আগামি ৮ই নভেম্বর থেকেই ভ্যাকসিন গ্রহণকারীদের জন্য ভ্রমণে আর বাধা থাকছে না। গত বছরের মার্চ মাসে কোভিড মহামারি নিয়ন্ত্রণে কঠিন বাধানিষেধ আরোপ করেছিল দেশটি। যারা মার্কিন নাগরিক নন তাদের জন্য এতদিন যুক্তরাষ্ট্রে প্রবেশ কঠিন ছিল। ১৪ দিনের মধ্যে যারা বৃটেন, ইউরোপের বেশীরভাগ দেশ, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান ও ব্রাজিলে ছিলেন তাদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তবে ৮ নভেম্বর থেকে ভ্যাকসিন নেয়াদের জন্য এই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।
এরপর থেকে ভ্যাকসিন গ্রহণের সনদ ও কোভিড নেগেটিভ সনদ দেখিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যাবে। হোয়াইট হাউজের এক মুখপাত্র বলেন, জনস্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মার্কিন ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ভ্যাকসিনগুলোর মধ্যে একটি নিলেই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাওয়া যাবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন