editor

প্রকাশিত: 4:31 PM, October 16, 2021

মৌলভীবাজারের কমলগঞ্জে আমন ধানের বাম্পার ফলনের আশা

মৌলভীবাজারের কমলগঞ্জে আমন ধানের বাম্পার ফলনের আশা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে এবার আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষকেরা। সময়োপযোগী বৃষ্টি, পর্যাপ্ত বর্ষার পানিসহ আবহাওয়া অনুকূলে থাকায় আমনের ফলন নিয়ে আশাবাদী তাঁরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ মৌসুমে উপজেলায় ১৭ হাজার ২৭০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। এর মধ্যে ১৩০ হেক্টর জমিতে স্থানীয় জাতের, ২০ হেক্টরে হাইব্রিড, এ ছাড়া সুগন্ধি জাতের ধানের চাষ করা হয়েছে। শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। আর এক মাসের মধ্যেই কৃষক তাঁদের কাঙ্ক্ষিত আমন ধান কেটে ঘরে তুলতে পারবেন। এ ছাড়া কিছুদিনের মধ্যে আগাম জাতের আমন কাটা শুরু হবে।

উপজেলার ইসলামপুর ইউনিয়নের কৃষক ময়নুল ইসলাম বলেন, দুই একর জমি বর্গা নিয়ে চাষ করেছি। এই মাঠে সবার জমিতে আমন ধান ভালো হয়েছে। পোকায় আক্রমণ ও রোগে যদি না পায়, তাহলে ধান অনেক ভালো হবে। প্রতিদিন ধানখেতে এসে দেখাশোনা করি।

পতনঊষার ইউনিয়নের কৃষক শাহীন মিয়া বলেন, আমার চার একর জমি আছে। পানির অভাবে আউশ ধান চাষ করতে পারিনি। আমন মৌসুমে চার একর জমিতে ধান চাষ করেছি। উপজেলা কৃষি অফিসের পরামর্শে এ ফসল ফলিয়েছি। ভালো ফলন হবে আশা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, কৃষকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে উপজেলার সব কর্মকর্তা-কর্মচারী কাজ করে যাচ্ছেন। তাঁরা আমন ধানকে পোকার আক্রমণ থেকে রক্ষা করতে ও নির্বিঘ্নে ঘরে তুলতে সচেতনতামূলক আলোচনা সভাসহ মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করছেন।

এ ছাড়া মাঠের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে কৃষকের জমিতে গিয়ে ফসলের তদারকিসহ নিয়মিত পরামর্শ দিচ্ছেন। নিয়মিতভাবে রোগ ও পোকার আক্রমণ-সংক্রান্ত পূর্বাভাস জরিপ করছেন কৃষি কর্মকর্তারা।

সার্বিক বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিৎ রায় বলেন, বেশি ফলন হওয়ায় কৃষকদের হাইব্রিড ও উফশীতে আগ্রহ বেশি। কয়েক বছর ধরে স্থানীয় জাতের ধানের আবাদ কমে উফশীর আবাদ বেড়েছে। আশা করছি, এসব ধানে এবারও বাম্পার ফলন হবে। অতিরিক্ত গরমে উপজেলার কিছু জমিতে মাজরা পোকায় আক্রমণ করেছিল, বর্তমানে তা কমে এসেছে। অন্যান্য বছরের তুলনায় এবার ফলন ভালো হবে।

ডিএসএস/১৬/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে