editor
প্রকাশিত: 6:19 PM, October 16, 2021
মৌলভীবাজার প্রতিনিধি::
দেশদ্রোহী ও ধ্বংসাত্মক কাজের পরিকল্পনার সময় মৌলভীবাজারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তারা মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার সভাপতি ও সাধারণ সম্পাদক।
শনিবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু নাসের মোহাম্মদ রিকাবদার।
তিনি বলেন, মৌলভীবাজার পৌরসভার পূর্ব সুলতানপুর এলাকার একটি ভাড়া বাসায় ছাত্রশিবিরের টাউন কামিল মাদরাসার সভাপতি সাব্বির ইসলাম তানভির (২২) ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বখতিয়ার (২১) বসবাস করে দেশদ্রোহী তৎপরতা চালানোর জন্যে কিছু বই, লিফলেট ও মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালাই এবং গতকাল শুক্রবার তাদের আটক করতে সক্ষম হই। এ সময় বিপুল পরিমাণ লিফলেট ও বই জব্দ করি।
তিনি আরও বলেন, পূজামণ্ডপকে অস্থিতিশীল করার সঙ্গে তাদের কোনো সংম্পৃক্ততা পাইনি। তবে সারা দেশে রাষ্ট্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এখানে ছিল। এখানে আমাদের গোয়েন্দা নজরদারির কারণে তারা কোনো কিছু করতে পারেনি। এর আগেই আমরা তাদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি।
আটকৃতরা হলেন- রাজনগরের বালিগাঁও গ্রামের আব্দুল মোতালিবের ছেলে সাব্বির আহমদ তানভির ও কুলাউড়ার কর্মধা এলাকার মহি উদ্দিন আহমেদের ছেলে কুতুব উদ্দিন মো. বখতিয়ার।
উদ্ধারকৃত আলামতসমূহের মধ্যে রয়েছে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন বই, প্রকাশনা, চাঁদা আদায়ের রশিদ এবং একটি মোবাইল ফোন।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু নাসের মোহাম্মদ রিকাবদার জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। বিষয়টি আরও গভীর তদন্ত চলছে। পুলিশ আদালতে রিমান্ডের আবেদন করবে।
ডিএসএস/১৬/অক্টোবর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে