editor

প্রকাশিত: 6:39 PM, October 16, 2021

কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির কার্যালয় উদ্বোধন ও গুণীজন সংবর্ধনা

কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির কার্যালয় উদ্বোধন ও গুণীজন সংবর্ধনা

সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৫নং ওয়ার্ডের কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির নবনির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন ও সামাজিক কর্মকান্ডে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত (১৫ অক্টোবর) শুক্রবার রাতে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু।

কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ জহির হোসেন রাসেলের সভাপতিত্বে ও ও সাধারণ সম্পাদক ডাঃ এজাজ উদ্দিন আহমেদ সানি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট যুক্তরাজ্যের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সাদ মিয়া, কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাকালীন সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান যুক্তরাজ্য প্রবাসী উপদেষ্টা আতাউল হক শামীম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল আহাদ কোহিনুর, বারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি আলাউর রহমান আলাউদ্দিন, হোটেল ভ্যালি গার্ডেনের স্বত্ত্বাধিকারী কায়েস্থরাইল এলাকার মুরব্বি গোলাম মোস্তফা, সমিতির সাবেক সভাপতি কফিল উদ্দিন আলমগীর, মুছারগাঁও এলাকার মুরব্বি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক সামাদ আহমদ, উপদেষ্টা নুর আহমদ খান সাদেক, সাহেদ আহমদ, সমিতির সহ-সভাপতি তারেক উল ইসলাম, ঢাকা-সিলেট মহাসড়ক বাইপাস রোডের ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম মুছা সহ সমিতির নেতৃবৃন্দ।

পরে সামাজিক কর্মকান্ডে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট যুক্তরাজ্যের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সাদ মিয়া এবং কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাকালীন সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান যুক্তরাজ্য প্রবাসী উপদেষ্টা আতাউল হক শামীম’কে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সমিতির সহকারী কোষাধ্যক্ষ আমজাদ হোসেন হৃদয়। কায়েস্থরাইল ওয়াকফ এস্টেট দাউদপুর, মোছারগাঁও, বারখলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান নাঈমীর দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়। -বিজ্ঞপ্তি

ডিএসএস/১৬/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক