editor
প্রকাশিত: 9:05 PM, October 16, 2021
স্বেচ্ছাসেবক দলের তথ্য উপাত্ত ফরম বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে আজ বালাগঞ্জ ও ওসমানী নগর উপজেলায় তথ্য উপাত্ত ফরম বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
শনিবার বিকেলে সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের বোয়ালজুড়স্থ বাড়ীতে বালাগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে তথ্য উপাত্ত ফরম বিতরণ করা হয়। ওসমানী নগর উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে রাতে গোয়ালা বাজার তথ্য উপাত্ত ফরম বিতরণ করা হয়।
তথ্য উপাত্ত ফরম বিতরণ উপলক্ষে বালাগঞ্জ ও ওসমানী নগর উপজেলায় আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ও বালাগঞ্জ ওসমানী নগর সাংগঠনিক টিমের দলনেতা আব্দুর রউফ। অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব দেওয়ান জাকির হোসেন খান। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ও সাংগঠনিক টিমের সদস্য আনোয়ার হোসেন খান ও জেলা ও সাংগঠনিক টিমের সদস্য আব্দুস সামাদ ফাহিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পৃথক দুটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, আবু আহমদ আনসারী, ইমাম উদ্দিন, রুনু আহমদ, সৈয়দ সারোয়ার রেজা, জাহাঙ্গীর মিয়া, আহবায়ক কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মুনিম, আজিজুর রহমান আজিজ, মাসুদ আহমদ কবির, মালেক আহমদ, আব্দুস সামাদ ফাহিম, ফারুক আহমদ প্রমুখ।
পৃথক দুটি অনুষ্ঠানে উপস্থিত থেকে বালাগঞ্জ ও ওসমানী নগর উপজেলার বিভিন্ন ইউনিটের পদপ্রত্যাশী নেতাকর্মীরা তথ্য উপাত্ত ফরম সংগ্রহ করেন, তথ্য উপাত্ত ফরম আগামী ৩ দিনের মধ্যে পুরণ করে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক টীমের কাছে জমা প্রদানের জন্য বলা হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক