editor

প্রকাশিত: 6:34 PM, October 17, 2021

আলীম উদ্দিনের মুক্তির দাবিতে জাফলংয়ে আয়োজিত মানববন্ধন

আলীম উদ্দিনের মুক্তির দাবিতে জাফলংয়ে আয়োজিত মানববন্ধন

জাফলংয় প্রতিনিধি::
এলাকার মুক্তিযোদ্ধা সন্তান আলীম উদ্দিনের মুক্তির দাবিতে জাফলংয়ে আয়োজিত মানববন্ধন শেষে সমাবেশে এলাকার লোকজন জানিয়েছেন- বহিরাগত সন্ত্রাসী ও কুখ্যাত পাথরখেকো ফয়জুল মুক্ত জাফলং না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ফয়জুলের কারনেই জাফলংয়ে আজ ঘরে ঘরে অশান্তি। সে বহিরাগত হয়েও জাফলংয়ের বালু ও পাথর লুট করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এখন জাফলং অবস্থান গড়তে সে বাইরের সন্ত্রাসী নিয়ে মহড়া দিচ্ছে। তার কারনেই শান্ত জাফলং অশান্ত হয়ে উঠেছে। গতকাল রোববার দুপুরে জাফলংয়ের রাধানগর অংশে আয়োজিত মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা এ কথা বলেন।

মানববন্ধনে বক্তারা বলেন- ইমরান হোসেন সুমন ওরপে জামাই সুমন ও ফয়জুল গত ৪ মাসে জাফলংয়ে পরিবেশ সঙ্কটাপন্ন এলাকা বা ইসিএ জোন থেকে প্রায় ২০ কোটি টাকা পাথর লুট করেছে। প্রশাসনের পক্ষ থেকে বালু লুটপাটে কার্যকর ব্যবস্থা গ্রহন করায় এখন তারা এলাকায় লাঠিসোটা নিয়ে মহড়া দিচ্ছে। তাদের মহড়ার কারনে জাফলংয়ে ভীতিকর পরিবেশ বিরাজ করছে। এজন্য গোয়াইনঘাটের ওসি পরিমল দেব সহ সংশ্লিষ্টদের কার্যকর ভুমিকা গ্রহনের আহবান জানানো হয়।

নয়াবস্তি গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইনসান আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- নয়াবস্তি গ্রামের আব্দুল মান্নান, শাহীন আহমদ, কামরুল ইসলাম, সেলিম আহমদ, সাদেক আলী, কামাল আহমদ, সুজন, স্বপন, নিজাম উদ্দিন, আব্দুন নূর, গিয়াস উদ্দিন, খলিল আহমদ, ইউনূস আহমদ, সুমন আহমদ প্রমুখ।

ডিএসএস/১৭/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক