editor
প্রকাশিত: 10:39 AM, October 18, 2021
আন্তর্জাতিক ডেস্ক ::
ভারতের কেরালা রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো অনেকেই। বন্যা কবলিত রাজ্যের একাধিক জেলা। রাজ্যে দক্ষিণ ও মধ্যভাগে ধ্বস নেমে বাড়িঘর ভেঙেছে। পানিবন্দী কয়েক শ মানুষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে বন্যার ভয়াবহ ধ্বংসলীলা চোখে পড়ে। ভিডিওতে দেখা যায়, বন্যার পানি ঢুকে পড়া একটি বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে।
সংবাদমাধ্যম পিটিআইয়ের খবর অনুসারে, কোট্টায়ামে বন্যায় তোড়ে একটি বাড়ি ভেসে গেলে এতে একই পরিবারের ছয় সদস্য প্রাণ হারান। এদের মধ্যে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা ও তিনটি শিশুও ছিল।
এছাড়া রাজ্যের ইদুক্কি জেলায় চার, সাত ও আট বছরের তিনটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে নিখোঁজ রয়েছেন আরো অন্তত পাঁচজন।
রাজ্যটিতে দুর্গত মানুষদের উদ্ধারে স্থানীয়দের সঙ্গে যোগ দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। আটকেপড়া লোকদের কাছে খাবার ও ত্রাণ সামগ্রী পৌঁছাতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। রাজ্যের বিভিন্ন এলাকায় খোলা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র।
অতিরিক্ত নগরায়নের প্রভাব পড়া কেরালায় বন্যার হানা নতুন কিছু নয়। ২০১৮ সালে রাজ্যটিতে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় প্রায় ৪০০ জন নিহত ও ১০ লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছিলেন।
ডিএসএস / ১৮ অক্টোবর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন