editor
প্রকাশিত: 10:43 AM, October 18, 2021
আন্তর্জাতিক ডেস্ক ::
পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামে করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্বের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে কাবাঘর জিয়ারতকারীরা করোনা পরিস্থিতির কারণে আরোপিত বিধিনিষেধ ছাড়াই নামাজ আদায় ও আল্লাহর ঘর তাওয়াফ করতে পারবেন।
মসজিদুল হারামের বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব মেনে চলার জন্য যেসব চিহ্ন টানিয়ে দেয়া হয়েছিল তা রোববার তুলে ফেলা হয়েছে। ফলে মুসল্লিরা এখন থেকে আবার আগের মতো কাঁধে কাঁধ মিলিয়ে জামায়াতে নামাজ আদায় করতে পারবেন। তবে মসজিদুল হারামে প্রবেশকারী যেকোনো ব্যক্তিকে করোনাভাইরাসের টিকার পূর্ণ ডোজ গ্রহণের পাশাপাশি মাস্ক পরে সেখানে ঢুকতে হবে।
গত শুক্রবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুবরণকারী ব্যক্তিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় রোববার থেকে মসজিদুল হারাম থেকে সামাজিক দূরত্বের বিধিনিষেধ প্রত্যাহার করা হবে।
সৌদি আরবের মোট জনসংখ্যার শতকরা ৬০ ভাগকে এরইমধ্যে কোভিড-১৯-এর টিকার আওতায় আনা হয়েছে।
২০২০ সালের গোড়ার দিকে সৌদি আরবে করোনাভাইরাস হানা দেয়ার পর মক্কা মুকাররমায় হজ্ব ও ওমরাহর আনুষ্ঠানিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। করোনা পরিস্থিতির আগে যেখানে প্রতি বছর হজ্বে সারাবিশ্ব থেকে দুই কোটির বেশি হাজী সমবেত হতেন সেখানে গত দুই বছর হজ্বের সময় মাত্র কয়েক হাজার হাজীকে হজ্ব করার অনুমতি দেয়া হয়।
ডিএসএস / ১৮ অক্টোবর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন