editor
প্রকাশিত: 11:20 AM, October 18, 2021
মৌলভীবাজার প্রতিনিধি ::
ওয়ারেন্টভুক্ত আসামি রাজনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সিজু মিয়া পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠেছে। তবে রাজনগর থানা পুলিশ বলছে নিয়মিত অভিযানের অংশ হিসেবে যুবলীগ নেতা সিজু মিয়াকে গ্রেফতার করতে গেলে তিনি পালিয়ে যান।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মসুদরাজার বাড়ি থেকে যুবলীগ নেতা সিজুকে আটক করতে অভিযান চালায় রাজনগর থানা পুলিশ। এ সময় যুবলীগ নেতা সিজুকে আটকের খবর পেয়ে নেতাকর্মীরা এগিয়ে এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে নেতাকর্মীরা পুলিশের কাছ থেকে সিজুকে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় একটি দায়িত্বশীল সূত্র বলছে, পুলিশ রাজনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সিজু মিয়াকে গ্রেফতার করলে তার নেতাকর্মীরা এসে তাকে ছুটিয়ে নিয়ে যায়। এ সময় তার হাতে হাতকড়া লাগানো ছিল। পরে পুলিশ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে রাত ৩টার দিকে হাতকড়া উদ্ধার করে।
মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আসামি পালিয়ে গেছে এবং পুলিশ বাড়িতে ঢোকায় নারীরা চিৎকার করছেন।
এ বিষয়ে জানতে রাজনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সিজু মিয়ার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।
রাজনগর থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, যুবলীগ নেতা সিজু মিয়াকে গ্রেফতার করতে গেলে তিনি পালিয়ে যান। তবে ধস্তাধস্তির ঘটনা ঘটেনি।
ডিএসএস / ১৮ অক্টোবর ২০২১ / আল-আমিন
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে