editor
প্রকাশিত: 11:45 AM, October 18, 2021

জাফরুল্লাহ চৌধুরী
ডিএসএস ডেস্ক ::
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি এবং ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘দেশের ভালো লোকদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একজন। কিন্তু তাঁকে গোয়েন্দা বাহিনী বোকা বানাচ্ছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থার কথা বললেও তারা তাঁর কথা রাখেনি। স্বরাষ্ট্রমন্ত্রীর এখানে কোনো দোষ নেই। তার পরও বলব, তাঁর এখনই পদত্যাগ করা উচিত। যদি তাঁর কথা তারা শুনত, তাহলে হাজীগঞ্জে এ ঘটনা ঘটত না।’
গতকাল রবিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় হামলা ও সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনা এবং ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপগুলো পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গতকাল হাজীগঞ্জ শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া, হাজীগঞ্জ সেবাশ্রম মন্দির পরিদর্শন শেষে ওই ঘটনায় নিহত চারজনের মধ্যে রান্ধুনীমুড়া গ্রামের ফজলুল হকের ছেলে নিহত ইয়াছিন হোসেন হৃদয়ের বাড়িতে যান তিনি। সেখানে নিহতের মা-বাবার সঙ্গে কথা বলেন। পরে হৃদয়ের কবর জিয়ারত করেন।
ডিএসএস / ১৮ অক্টোবর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন