editor
প্রকাশিত: 6:34 PM, October 18, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে হাওরের জলমহাল দখলসহ পৃথক ঘটনায় এক শিশুকন্যাসহ ৩জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃতরা হলো- জেলার ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী গ্রামের হাবিবুর রহমানের মেয়ে আনিকা রহমান (৬), দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত আব্দুস শহিদের ছেলে রুহেব মিয়া (৪৫) ও তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে শাহিন মিয়া (২৫)। আজ সোমবার (১৮ অক্টোবর) বিকেলে পুলিশ পৃথক ভাবে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- আজ সোমবার (১৮ অক্টোবর) বিকাল ৪টায় দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের জলমহল দখল করা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ওই সংঘর্ষে দেশীয় অস্ত্রে আঘাতে ঘটনাস্থলেই রুহেব মিয়ার মৃত্যু হয়। এঘটনায় আরো ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জলমহাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়। আর আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে আজ সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া গ্রামের ফরিদ মিয়ার বসতবাড়ির ভিতরে তারই ছেলে শাহিন মিয়ার হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থল তল্লাশী করে একটি চিরকুট পাওয়া যায়। তবে ওই চিরকুটে কি লেখা ছিল তা জানা যায়নি। কিন্তু ওই যুবকের রহস্য জনক মৃত্যুর খবর জানা জানি হওয়ার পর চারদিকে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।
অপরদিকে গতকাল রবিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় আহত শিশুকন্যা আনিকা রহমান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এরআগে গত শনিবার সন্ধ্যায় মামার বাড়ি বেড়াতে যাওয়ার পথে ছাতক-জাউয়া বাজার সড়কের টেটিয়ারচর এলাকায় রাস্তা পারাপারের সময় শিশুকন্যা আনিকা রহমানকে একটি সিএনজি চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
দিরাই থানার ওসি আজিজুর রহমান, তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার ও ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন সাংবাদিকদের পৃথক ঘটনায় ৩জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান- তদন্ত পূর্বক এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিএসএস/১৮/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক