editor

প্রকাশিত: 6:45 PM, October 18, 2021

আল মদিনা হাউজিংয়ের চেয়ারম্যান বিক্রি করা ফ্ল্যাট দখলের চেষ্টা করছেন সংবাদ সম্মেলন

আল মদিনা হাউজিংয়ের চেয়ারম্যান বিক্রি করা ফ্ল্যাট দখলের চেষ্টা করছেন সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিশ্বনাথে লন্ডন প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীকে হুমকি দিয়ে বিক্রি করা ফ্ল্যাট দখলের চেষ্টা করছেন হাউজিং আল মদিনা এস্টেটের চেয়ারম্যান সুনু মিয়া। দখলবাজদের অব্যাহত হুমকি ও উৎপাতের কারণে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে প্রবাসীর পরিবারের সদস্যরা।

সোমবার (১৮ অক্টোবর) সিলেট জেলা প্রেসক্লাবে জরুরি এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ তামান্না বেগম। তিনি বিশ্বনাথ উপজেলার চান্দিয়ারকাপন আল মদিনা হাউজিং এস্টেটের দুটি প্লটের মালিক মোহাম্মদ আব্দুল হান্নানের স্ত্রী।

সংবাদ সম্মেলনে গৃহবধূ তামান্নার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে শুনান ভুক্তভোগীর ভাতিজা শামিল আলী।

সংবাদ সম্মলেনে শামিল আলী বলেন, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি আব্দুল হান্নানের সাথে তামান্না বেগমের বিয়ে হয়। বিয়ের পর তার স্বামী প্রবাসে চলে যান। যাওয়ার সময় স্বামীর ক্রয় করা আল মদিনা হাউজিং এস্টেটের একটি বিল্ডিংয়ে তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আমাকে রেখে যান। তার ক্রয় করা আরও দুটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে। আমার স্বামী লন্ডনে যাওয়ার পর হাউজিংয়ের চেয়ারম্যান সুনু মিয়া আমাদের বসত ফ্ল্যাটসহ ভাড়া দেওয়া ফ্ল্যাট দখলের চেষ্ঠা শুরু করেন। সুনু মিয়ার পালিত সন্ত্রাসী উপজেলার নরসিংহপুরের। মৃত আব্দুল করিমের ছেলে মো. আব্দুস সালাম ও তার ভাই আবুল কালাম ফ্ল্যাট খালি করতে চাপ শুরু করে।

তিনি বলেন, ফ্ল্যাট খালি করার কারন জানতে চাইলে তারা বলে-ফ্ল্যাট খালি করতে বলা হয়েছে আর কোনো কথা নেই। নতুবা শান্তুিতে থাকতে পারবে না। এরপর বিষয়টি নিয়ে আমরা সুনু মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করলে প্রথমে তিনি পাত্তা দেননি। পরে সুনু মিয়াও আমার স্বামীকে ফোন করে ফ্ল্যাট খালি করার হুমকি ধামকি দেন।

শামিল আলী বলেন, আমরা ফ্ল্যাট খালি না করায় সুনু মিয়ার লোকজন আমার বিরুদ্ধে কুৎসা রটিয়ে যাচ্ছে। এক পর্যায়ে তারা আমার জাতীয় পরিচয়পত্র ও বিয়ের কাবিন নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। আমি দিতে অপারগতা প্রকাশ করলে আমাকে হুমকি দিয়ে যায়।

শামিল আলী আরও বলেন, দখলবাজদের অব্যাহত হুমকির কারণে আমি জীবনের নিরপত্তা চেয়ে থানায় জিডি করি। বিষয়টি নিয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তারা আমার জাতীয় পরিচয় পত্র ও কাবিন চাইবে না বলে জানায়। কিন্তু পুলিশ যাওয়ার পর গত শনিবার রাত তিনটার সুনু মিয়ার সন্ত্রাসীরা আমার বাসার সিসি ক্যামেরা খুলে নেয়। এ বিষয়ে আমি বিশ্বনাথ থানায় অভিযোগ দায়ের করলে উল্টো সুনু মিয়ার সন্ত্রাসীরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। রাতের মধ্যে মামলা তুলে না নিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় তারা।

এতে চরম অনিশ্চয়তায় তিনি ও তার পরিবার চরম অনিশ্চয়তায় রয়েছন বলে জানান তামান্না। নিজের স্বামীর ক্রয় করা সম্পত্তি ও জানমালের হেফাজতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সিলেটের পুলিশ সুপারের সহযোগীতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তামান্না বেগম ও তার ভাতিজা শাফাদ আলী প্রমুখ।

ডিএসএস/১৮/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক