editor
প্রকাশিত: 10:21 PM, October 18, 2021

রাষ্ট্রের ধর্মনিরপক্ষে-অসাম্প্রদায়িক চরিত্র রক্ষার প্রশ্নের কোন ছাড় দেয়া চলবে না : লোকমান আহমদ
রাতের অন্ধকারে পূজামন্ডপে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ রেখে বিশৃঙ্খলা সৃষ্টি করে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা- অগ্নিসংযোগ-লুটপাট-নির্যাতন-হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘোষিত দেশব্যাপী দলীয় কর্মসুচির অংশ হিসাবে জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সোমবার (১৮ অক্টোবর) বিকাল চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ বলেন, যারা বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি-শান্তি সহ্য করতে পারছেনা তারাই পরিকল্পিত ভাবে কোরআন শরীফ কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশকে অস্হিতিশীল করে রাষ্ট্রের ধর্মনিরপক্ষে-অসাম্প্রদায়িক চরিত্রের উপর আঘাত হানছে, তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন সামান্যতম শৈথিল্য না দেখিয়ে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলাকারীদের কঠোর হস্তে দমন করতে হবে। যেকোন মূল্যে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের ধর্মনিরপক্ষে-অসাম্প্রদায়িক চরিত্র রক্ষার প্রশ্নে কোন ছাড় দেয়া চলবে না।
মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, জেলা শাখার সহ সভাপতি সৈয়দ আনসার আলী,সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলেমান আহমদ,দফতর সম্পাদক রেজাউল কিবরিয়া লিমন, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক তোবারক হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম স্বপন প্রমুখ।বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন