editor
প্রকাশিত: 10:56 PM, October 18, 2021

দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা প্রশাসন উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত
শেখ রাসেল দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন উদ্যোগে শেখ রাসেলের প্রতীকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ১৮ অক্টোবর সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমানের পরিচালনায় সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর, মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক। অনুষ্ঠানের উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে একটি তাল গাছের চারা রোপন করেন প্রধান অতিথি এমপি হাবিবুর রহমান হাবিব।
ফেঞ্চুগঞ্জ উপজেলা
শেখ রাসেল দিবস উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন উদ্যোগে শেখ রাসেলের প্রতীকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমদ এর সভাপতিত্বে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, ফেঞ্চুগঞ্জ থানার ওসি শাফায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, উত্তর কুশিয়ারা ইউপি চেয়ারম্যান আহমদ জিলু, মাইজগাঁও ইউপি চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে একটি তাল গাছের চারা রোপন করেন প্রধান অতিথি এমপি হাবিবুর রহমান হাবিব।
বালাগঞ্জ উপজেলা
শেখ রাসেল দিবস উপলক্ষে বালাগঞ্জ উপজেলা প্রশাসন উদ্যোগে শেখ রাসেলের প্রতীকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ১৮ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার এর সভাপতিত্বে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন শামস, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু বেগম, ওসি নামজুমল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে একটি তাল গাছের চারা রোপন করেন প্রধান অতিথি এমপি হাবিবুর রহমান হাবিব। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন