editor
প্রকাশিত: 1:31 PM, October 19, 2021
অনলাইন ডেস্ক
আগামী মাসের প্রথম দিকে সিলেট বিভাগের স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে। স্কুল শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনতে ইতোমধ্যে জন্ম সনদ ব্যবহার করে নিবন্ধন শুরু হয়েছে।
জানা গেছে, স্কুল-কলেজে পাঠদান কার্যক্রম স্বাভাবিক করতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা দিচ্ছে সরকার।
তবে এবার ব্যাপক পরিসরে স্কুল শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে পরিকল্পনা নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ইতোমধ্যে সুরক্ষা অ্যাপ এবং ওয়েবসাইটে জন্মসনদ নম্বর দিয়ে টিকার জন্য নিবন্ধন শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মাউশি সূত্রে জানা গেছে, স্কুলের সব শিক্ষার্থীকেই টিকার আওতায় আনার মহাপরিকল্পনা নিয়েছে সরকার। আগামী ৩০ অক্টোবর থেকে এই পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হচ্ছে। এ লক্ষ্যে প্রতিদিন ২১টি কেন্দ্রে ৪০ হাজার শিক্ষার্থীকে দেওয়া হবে করোনার টিকা।
এব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ‘১৪ অক্টোবর মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীদের টিকা প্রয়োগ হয়েছে। যেসব শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে তাদের ২ সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। তাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না হলে দেশজুড়ে বিশেষ করে ১৭টি জেলায় শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে। এর মধ্যে সিলেট বিভাগের চারজেলাই থাকবে বলে আশা করছি। আগামী মাসের প্রথম দিকে সিলেটে এ টিকা দেওয়া শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। ইতোমধ্যে বিভাগের তিন জেলায় প্রবাসী ও সাধারণ মানুষকে এ টিকা দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড.সৈয়দ মো.গোলাম ফারুক বলেন, ‘১২ থেকে ১৭ বছর বয়সী ৪০ হাজার শিক্ষার্থীকে প্রতিদিন টিকা দেওয়া হবে। আশা করছি আগামী ৩০ অক্টোবর থেকে এ কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে ঢাকা মহানগরের স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকার আওতায় আনব। পরে দেশের ২১টি পয়েন্টে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘সব শিক্ষার্থীকে সমান গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আশা করছি টিকার প্রাপ্যতা নিয়ে সঙ্কট হবে না।’ বেশির ভাগ শিক্ষার্থী টিকার আওতায় এলে জানুয়ারি থেকে স্কুল-কলেজে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরু হবে বলেও জানান মাউশি মহাপরিচালক।
ডিএসএস/১৯/অক্টোবর/২০২১/রেদওয়ান
3 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ
4 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের
3 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ
4 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির
4 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক
6 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে
4 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার