editor
প্রকাশিত: 10:46 PM, October 19, 2021

দেশের স্বার্থে জাপার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: কুনু মিয়া
সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়া বলেছেন, দেশে এখন ক্রান্তিকাল চলছে। রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র। কাজেই দেশ ও জনগণের স্বার্থে জাপার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মঙ্গলবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুনু মিয়া বলেন, জাতীয় পার্টি এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। দেশের যেকোনো পরিস্থিতিতে এরশাদ সৈনিকরা মানুষের পাশে এসে দাঁড়ান। জাতীয় পার্টিকে বাদ দিয়ে এদেশের রাজনৈতিক ইতিহাস কল্পনা করা যায়না।
ভাদেশ্বর ইউনিয়ন জাতীয় পার্টির নব নির্বাচিত আহবায়ক আব্দুল লতিফ আব্দুল্লাহর সভাপতিত্বে এবং গোলাপগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমেদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মরতুজা আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কবির আহমদ, সদস্য সচিব দেলোয়ার হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক ইরাজ আলী। আলোচনা সভায় মতামতের ভিত্তিতে আবদুল লতিফ আব্দুল্লাহকে আহ্বায়ক, আবদুল বারী বদইকে যুগ্ম আহবায়ক এবং আশিকুর রহমান আশিককে সদস্য সচিব নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন