editor
প্রকাশিত: 11:07 PM, October 19, 2021

৫ দেশের কারণে রোহিঙ্গা সংকট ঝুলে আছে
অনলাইন ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, কুমিল্লায় মন্দিরে হামলার মাস্টারমাইন্ডকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের মানুষ যখন আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করছিল, তখন দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের নানা স্থান এবং প্রতিমা হামলার খবর প্রকাশিত হয়।
‘বাংলাদেশ সরকার দ্ব্যর্থহীনভাবে এইসব ঘটনার নিন্দা জানিয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের ভেতরে ও বাইরে থেকে প্রতিক্রিয়াগুলোকে গুরুত্ব সহকারে দেখেছে। তাৎক্ষণিক ব্যবস্থা হিসাবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বাহিনী দেশের ২২টি জেলায় মোতায়েন করা হয় সাধারণ মানুষকে সহায়তা করার জন্য’।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই অপরাধীদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছিলেন। আইন প্রয়োগকারী এবং তদন্তকারী সংস্থার কাছে উপলব্ধ প্রযুক্তিগত উপায় অবলম্বন করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তিনি সর্বপ্রকার উসকানিতে সংযম বজায় রাখতে এবং গুজব না ছড়াতে সবাইকে আহ্বান জানান।
তিনি সবাইকে যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। সরকারের সিনিয়র নেতারা বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের পর্যাপ্ত সুরক্ষা এবং ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। এই ঘটনাগুলোর সঙ্গে সংশ্লিষ্টতায় ৭১টি মামলা করা হয়েছে।
তিনি বলেন, সরকার উদ্বেগ প্রকাশ করে যে, কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা লুটতে এই ধরনের পূর্বপরিকল্পিত হামলা চালাচ্ছে। এটা দুঃখজনক যে, ৫০ বছর আগে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী চক্রগুলো এখনো সহিংসতা, বিদ্বেষ ও গোঁড়ামিকে উস্কে দিতে তাদের বিষাক্ত প্রচারণা এখনো জারি রেখেছে। তারা দেশের অন্যতম বড় ধর্মীয় উৎসবকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক এবং বহুত্ববাদী প্রশংসাপত্রকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।
7 সিলেট নগরীর শাহজালাল উপশহর হাই স্কুলের এসএসসি মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। 3 শনিবার (২৯ আগস্ট)
1 অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
1 মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 4 শনিবার (২৯ আগস্ট) সকাল
2 ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাবে নতুন সদস্যদের বরণ করে নেওয়ার জন্য এক জমকালো ‘মেম্বারস রিসেপশন’ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট)
8 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ
3 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের
6 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ
4 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।