editor
প্রকাশিত: 12:45 PM, October 20, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি::
হত্যা মামলার আসামিকে জিজ্ঞাসাবাদের ভিডিও প্রচার করার দায়ে সুনামগঞ্জের ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিনকে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান।
তিনি জানান, ছাতক থানার ওসি নাজিম উদ্দিন আসামি ধরতে অসাধারণ কাজ করলেও সেই আসামিকে নিয়ে লাইভে জিজ্ঞাসাবাদ করা দায়িত্বে অবহেলার শামিল। তাই তাকে ছাতক থানা থেকে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) তাকে এ আদেশ দেওয়া হয়।
জানা যায়, ২৩ সেপ্টেম্বর হত্যা মামলার এক আসামিকে জিজ্ঞাসাবাদের ভিডিও ফেসবুক ভিত্তিক কথিত অনলাইন টিভি চ্যানেলে প্রচার হওয়ার পর কয়েকটি গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর দেশব্যাপী ব্যাপক সমালোচিত হয় বিষয়টি। এ ঘটনার তদন্ত কমিটি করেন পুলিশ সুপার মিজানুর রহমান। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওসিকে ওই থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
ডিএসএস/২০/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক