editor
প্রকাশিত: 1:05 PM, October 20, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন সুরমা মার্কেটস্থ নিউ সুরমা (আবাসিক) হোটেলে অভিযান চালিয়ে ৯ যুবক-যুবতীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদেরকে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে গ্রেফতার করা হয়। তবে হোটেলের মালিক ও ম্যানেজার পালিয়ে গেছেন।
আজ বুধবার সিলেট মহানগর পুলিশ এ তথ্য জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ইমন মিয়া (২৬), তুহিন আহমদ (২৪), গোলাম রাব্বানী (৩৬), লাবণ্য আক্তার (২৫), সাথী আক্তার (২৪), শেফালী বেগম (২৫), জ্যোৎস্না আক্তার (২৫), নয়ন মণি (২৬) ও জেরিন আক্তার তারিন (২৩)।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, ওই নয়জনকে গ্রেফতারকালে হোটেলের মালিক আরজত চৌধুরী (৪৫) ও হোটেলের ম্যানেজার আব্বাস মিয়া (৪৭) কৌশলে পালিয়ে যান। এরা পরস্পরের যোগসাজশে হোটেলে মেয়েদের দিয়ে পতিতাবৃত্তি করাতো।
তিনি জানান, হোটেল মালিক ও ম্যানেজারসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডিএসএস/২০/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক