editor
প্রকাশিত: 1:12 PM, October 20, 2021
হবিগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জ শহরতলীর দুর্লভপুর গ্রামে জুয়া খেলার টাকা ভাগবাটোয়ারা নিয়ে মো. সুরুজ আলী (৩৬) নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত সুরুজ আলী দুর্লভপুর গ্রামের মৃত ইছাক মিয়ার ছেলে।
রাত ৩টার দিকে সুরুজ আলীর মরদেহ নিয়ে স্বজনরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন।
নিহত সুরুজ আলীর বোন সুফিয়া আক্তার জানান, সুরুজ আলী প্রতিদিন রাতেই জুয়া খেলত। মঙ্গলবার রাতেও জুয়া খেলতে দুর্লভপুর চৌমুহনীতে যায়। খেলার এক পর্যায়ে টাকার ভাগবাটোরা নিয়েই অন্য জুয়াড়িদের সাথে সুরুজ আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সুরুজ আলীকে পিটিয়ে হত্যা করে।
হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আহমেদ জানান, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। সকালে মরদেহের ছুরতহাল রিপোর্ট তৈরী শেষে মর্গে পাঠানো হবে। স্বজনদের অভিযোগ তাকে খুন করা হয়েছে। মরদেহের গায়েও আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত শেষে আসল কারণ জানা যাবে।
ডিএসএস/২০/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন