editor
প্রকাশিত: 5:27 PM, October 20, 2021
নিজস্ব প্রতিবেদক
বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ব্যারিষ্টার আব্দুস সালামের বাড়িতে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বুধবার (২০ অক্টোবর) বিকাল ৩টার দিকে দক্ষিণ সুরমায় ব্যারিষ্টার সালামের বাড়ির উঠোনে আয়োজিত একটি সম্মেলনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
জানা যায়, ব্যারিস্টার সালামের দক্ষিণ সুরমার সিলাম বৈরাগিবাজার ডুংশ্রী গ্রামের বাড়িতে ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের উপর মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও তারেক রহমানের উপদেষ্টা ব্যারিষ্টার এম.এ সালাম। এছাড়াও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সহ সভাপতি ওমর ফারুক কাওছার সহ কেন্দ্রীয় ও স্থানীয় জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ সমাবেশে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে হাতাহাতি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ছাত্রদলের নেতাকর্মীরা চেয়ার ছুড়াছুড়ি করে সংঘর্ষে লিপ্ত হন।
পরে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের তাৎক্ষণিক পদক্ষেপ নিলে পরিস্থিতি শান্ত হয়।
ডিএসএস/২০/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক