editor
প্রকাশিত: 7:14 PM, October 20, 2021

৭২ মামলায় গ্রেফতার ৪৫০ : অব্যাহত থাকবে অভিযান
অনলাইন ডেস্ক
সম্প্রতি কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ অবমাননাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় দেশজুড়ে ৭২টি মামলায় ৪৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া আরও মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীনসহ অব্যাহত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার অভিযান।
বুধবার (২০ অক্টোবর) পর্যন্ত পুলিশ সদর দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশজুড়ে বিভিন্নস্থানে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাত জন প্রাণ হারিয়েছেন। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দায়িত্ব পালনকালে আহত হয়েছেন অন্তত ৫০ জন পুলিশ সদস্য।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-ইন্সপেকশন) মোহাম্মদ শাহ জালাল জানান, সংঘটিত এসব ঘটনার প্রেক্ষিতে সারাদেশে ১৯ অক্টোবর পর্যন্ত ৭২টি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
তিনি বলেন, ঘটনার রহস্য উদঘাটনের জন্য থানা পুলিশের পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিটকে সম্পৃক্ত করা হয়েছে। দ্রুততার সঙ্গে রহস্য উদঘাটনে প্রযুক্তি নির্ভর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানি রোধকল্পে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। পরিস্থিতির অবনতি ঠেকাতে পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী এবং সরকারের সব গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিকভাবে কড়া নজরদারি অব্যাহত রেখেছে।
এ অবস্থায় যে কোন বিভ্রান্তিকর তথ্য অথবা গুজব কিংবা উস্কানিতে বিভ্রান্ত না হয়ে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে বলা হয়েছে। পরিস্থিতির উন্নয়নে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে সবার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার