editor

প্রকাশিত: 7:16 PM, October 20, 2021

সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের মানববন্ধন ও সমাবেশ

সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের মানববন্ধন ও সমাবেশ

মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্বর বঙ্গবন্ধুর সংবিধান ফিরিয়ে দিন, মওদুদিবাদ, ওহাবিবাদ ও ধর্মের নামে রাজনীতি অবিলম্বে বন্ধ করুন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে অবিলম্বে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করুন দেশব্যাপী পরিকল্পিত সাম্প্রদায়িক সন্ত্রাসে জড়িতদের দ্রুত গ্রেফতার, শাস্তির দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিটের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (২০ অক্টোবর) বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার ও ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রুত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও সাংস্কৃতিক আহ্বায়ক অংশুমান দত্ত অঞ্জন এবং মো: সাজ্জাদ আলীর যৌথ পরিচালনায় মানববন্ধন ও সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, বীর মুক্তিযোদ্ধা হাজী এস. এম নাজিম, অধ্যাপক শফিকুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ণ, সাজিদুর রহমান সোহেল, সিরাজুল ইসলাম সুরুকী, বিষ্ণুপদ ভট্টাচার্য্য, জয়ন্ত চক্রবর্তী, মিসফাক আহমদ মিশু, রাকেশ চন্দ্র শর্ম্মা, রনজিৎ ধর রন, এডভোকেট কিশোর কুমার কর, মো: শাহ নূর, সিলেট জেলা যুব কমান্ডের আহ্বায়ক মনোজ কপালী মিন্টু প্রমুখ।

মানববন্ধন ও সমাবেশে দাবি জানান ‘১৯৭২ সালের সংবিধান ফিরত চাই’ প্রয়োজনে বিচার বিভাগীয় কমিশন গঠন করে বঙ্গবন্ধুর তৈরি ৭২ এর সংবিধান কার্যকর করা হোক। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতের হত্যাকান্ডের মুল হোতা এবং ১৯৭৫ সালের ৩ নভেম্বরের জেল হত্যার মূল হোতাদের বিচার করে রায় কার্যকর করতে হবে। জরুরী ভিত্তিতে ধর্মীয় এবং জাতীয় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রয়োজন ও বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ থেকে স্বাধীনতা বিরোধী শক্তিকে চিহিৃত করে বহিস্কার করতে হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক