editor
প্রকাশিত: 7:20 PM, October 20, 2021
অনলাইন ডেস্ক
কাকতলীয়ভাবে বেঁচে গেলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে বোস্টনগামী একটি চার্টার বিমানের সব যাত্রী। বিমানটিতে তিনজন ক্রুসহ মোট ২১ জন যাত্রী ছিলেন।
বিমানে আগুন ধরে যাওয়ার আগেই সবাই বেরিয়ে যেতে সক্ষম হন।
বুধবার (২০ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, টেক্সাসের ব্রুকশায়ারের হাউসটন এক্সিকিউটিভ এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে বিমানটি বোস্টনের উদ্দেশে রওয়ানা দেয়। কিন্তু ম্যাকডোনেল ডগলাস এমডি-৮৭ বিমানটি রানওয়ে ছেড়ে উড্ডয়নের পরপরই একটি বেড়ার সঙ্গে ধাক্কা লেগে পাশের মাঠে মুখ থুবড়ে পড়ে এবং ভেঙে দুই টুকরো হয়ে যায়। ভেঙে পড়ার পরপরই বিমানের সামনের অংশে আগুন ধরে যায়। তবে আগুন লাগার আগেই সব আরোহী অক্ষত অবস্থায় বেরিয়ে যান। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত একটি বেসবল ম্যাচ দেখতে ভক্তদের নিয়ে বোস্টন যাচ্ছিল বিমানটি। কিন্তু যাত্রাপথেই সেটি দুর্ঘটনার মুখে পড়ে।
যে দু’জন এ ঘটনায় আহত হয়েছেন তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে টেক্সাসের জননিরাপত্তা বিভাগের মুখপাত্র সার্জেন্ট স্টিফেন উডওয়ার্ড বলেন, আমরা যতদূর জানতে পেরেছি বিমানটি রানওয়ে শেষ করে ভালোমত উড্ডয়ন করতে পারেনি। তার আগেই বিধ্বস্ত হয়ে যায়। তবে বিমানে আগুন ধরে যাওয়ার আগে সবাই বেরিয়ে যেতে সক্ষম হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন