editor
প্রকাশিত: 8:14 PM, October 20, 2021

সাংবাদিক এনামুল কবীরকে হত্যার হুমকি
সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও অনলাইন সংবাদপত্র সিলেট প্রতিদিন২৪ডটকম’র বার্তা সম্পাদক এনামুল কবীরকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ব্যাপারে বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি ( নম্বর ২০২৪/২০/১০/২০২১) করেছেন তিনি।
ডায়েরিতে এনামুল কবীর উল্লেখ করেন, সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকার নিলয়-৩ নম্বর বাসার জনৈক গোলাম সরোয়ারের ছেলে টিংকু তাকে সরাসরি হত্যা হুমকি দেয়। তিনি ঐ বাসার একটি কক্ষে ভাড়াটিয়া হিসাবে গত ১ অক্টোবর ২০২১ থেকে বসোবাস করছিলেন। কিন্তু ঘরের চাল নষ্ট হওয়ায় ঐ ঘরে উঠতে চাননি এনামুল কবীর। তবে টিংকু ও তার পক্ষের লোকজন সেটি ঠিক করে চালা পাল্টে টিন লাগিয়ে দেয়ার আশ্বাস দিলে তিনি ২৯ সেপ্টেম্বর রাতে অগ্রীম একমাসের ভাড়া পরিশোধ করেন এবং ৩০ সেপ্টেম্বর তার বইপত্র বিছনাসহ আসবাবপত্র বাসায় রেখে ছুটিতে চলে যান। ৩ অক্টোবর ফিরে এসে দেখেন তার বইপত্র বিছানাসহ সব আসবাপত্র ভিজে গেছে। এমনকি ঘরময় হাঁটু পানি জমা। এ অবস্থায় সাংবাদিক এনামুল কবীর প্রতিবাদ করলে আবারও তারা দ্রুত চালা ঠিক করার আশ্বাস দেয়। গত ১৭ অক্টোবর রাত ১২টায় কাজ শেষে বাসায় ফেরার পর টিংকু হঠাৎ তাকে ডেকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল এবং তৎক্ষনাৎ বাসা থেকে বের হয়ে না গেলে হত্যার হুমকি দেয়। ডায়েরিতে এনামুল কবীর উল্লেখ করেন, এরপর তিনি ঘরে গিয়ে তার জাতীয় পরিচয়ত্রের মূল কপিসহ কর্মরত পত্রিকার আইডি কার্ড, হেলথ কার্ডসহ অন্যান্য মূল্যবান ডকুমেন্ট পাচ্ছেন না। সেগুলো চাইতে গেলে টিংকু আবারও তাকে গালাগাল এবং হত্যার হুমকি দেয়।
এনামুল কবীর তার মূল্যবান ডকুমেন্ট উদ্ধার ও জীবনের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে আইনী পদক্ষেপ গ্রহণ করতে প্রশাসনের প্রতি দাবি জানান।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে