editor
প্রকাশিত: 1:34 PM, October 21, 2021
নিজস্ব প্রতিবেদক
দুই দিনের সরকারি সফরে শুক্রবার সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড.এ.কে আব্দুল মোমেন এমপি। এ সময়ে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
জানা যায়, শুক্রবার (২২অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে বিমানযোগে সিলেটে এসে পৌঁছাবেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।
সকাল পৌনে ১১টার দিকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে রিজলভ টু সেইভ লাইভ কার্যক্রম বিষয়ক আলোচনা সভায় যোগ দেবেন তিনি। বালুচরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে হবে এ সভা। দুপুরে নগরীর ধোপাদিঘীরপাড় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেবেন ড. মোমেন।
ওইদিন বিকাল ৩টা থেকে ৫টা অবধি হাফিজ কমপ্লেক্সে মন্ত্রী সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। সন্ধ্যায় শেখ হাসিনা শিশু পার্কের উদ্বোধন করবেন তিনি। রাত ৮টায় সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হবে ড. মোমেন।
সফরের পরদিন শনিবার সকাল ১০টায় মোমেন ফাউন্ডেশনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করবেন পররাষ্ট্রমন্ত্রী। সকাল ১১টায় ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) এর কার্যালয় পরিদর্শন করবেন তিনি।
এদিন সকাল সাড়ে ১১টায় ভ্যাকসিন কূটনীতিতে সফলতার জন্য সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ড. এ কে আব্দুল মোমেনকে সম্মাননা প্রদান করা হবে। এ সময় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকেবিমানযোগে ঢাকায় ফিরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী।
ডিএসএস/২১/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক