editor

প্রকাশিত: 2:47 PM, October 21, 2021

সিলেটে মোটরসাইকেল চালকদের ফ্রি হেলমেট ও ফুল দিল নিসচা

সিলেটে মোটরসাইকেল চালকদের ফ্রি হেলমেট ও ফুল দিল নিসচা

নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই- নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীতে মোটরসাইকেল চালকেদর মাঝে ফ্রি হেলমেট ও ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর সুরমা মার্কেট পয়েন্টে হেলমেট ও ফুল দেন নিসচা সিলেট মহানগর।

অনুষ্ঠানে যাদের কাগজপত্র ঠিক ছিল কিন্তু হেলমেট ছিল না, সেইসব মোটরসাইকেল চালকদের মাঝে অর্ধশত হেলমেট বিতরণ করা হয়।

একইভাবে হেলমেট ব্যবহারকারী আরও অর্ধশত মোটরসাইকেল চালকদের হাতে অভিনন্দনের ফুল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ট্রাাফিকে উপ-পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ ও বিশেষ অতিথি নিসচা কেন্দ্রীয় কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু।

নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল মাহমুদ বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন একটি যুগোপযোগী আন্দোলনে রূপান্তরিত হয়েছে। নিসচা সড়ক দুর্ঘটনারোধে যে কার্যক্রম পরিচালনা করছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। নিরাপদ সড়ক আন্দোলনের ফলে সরকার সড়ক পরিবহণ আইন-২০১৮ মহান সংসদে পাস করে। কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত আইনের বিধিমালা প্রণয়ন করা হয়নি। সড়ক পরিবহন আইন বাস্তবায়নের জন্য আইনের বিধিমালা কার্যকর করা একান্ত জরুরী। এসময় তিনি সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা সুন্দর করে গড়ে তুলতে নগরবাসীর সহযোগীতা চান।

বিশেষ অতিথির বক্তব্যে নিসচা কেন্দ্রীয় কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু বলেন, মোটরসাইকেল চালকদের সচেতন করার জন্য নিসচা সিলেট মহানগর শাখার পক্ষ থেকে ফ্রি হেলমেট বিতরণ করা হচ্ছে। এসময় তিনি সিলেট মহানগরের যানজট নিরসনের জন্য এসএমপির ট্রাফিক বিভাগকে নিসচা সিলেটের পক্ষ থেকে সর্বাত্নক সহযোগীতা প্রদান করবেন বলে আশ্বাস প্রদান করেন।

এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, এসএমপি ট্রাফিক বিভাগের টি আই স্নেহাংশু বিকাশ সরকার, সার্জেন্ট মো: শাহজাহান আলী, মো: তারেক আহমদ, নিসচা সিলেট মহানগর শাখার সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো: সাদেকুর রহমান চৌধুরী, আতিকুর রহমান খান মুন্না, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তাপাদার মুক্তার, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রচার সম্পাদক সোহেল চৌধুরী, প্রকাশনা সম্পাদক আহসান হাবিব, সাংস্কৃতিক সম্পাদক মো: সানোয়ার হোসেন, যুব সম্পাদক মো: মারজান, সদস্য শহীদ আহমদ খান, পার্থ সারথি দাশ, মনসুর আহমদ, শুভ্রকর রায়, আফসান হবিব, হোসেন আহমদ প্রমুখ।

ডিএসএস/২১/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক